চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধ ও অপরাধীর পাশাপাশি অপরাধ দর্শনকারীর সংখ্যাও বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ময়মনসিংহ জেলার গৌরীপুরের চরশ্রীরামপুরে সোমবার পাম্প চুরির অভিযোগে  সাগর (১৮) নামে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের মালিক ও কর্মচারিরা। নির্মম এই হত্যাকাণ্ডের খবর আলোড়ন তুলে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতিত কিশোরের ছবি স্তম্ভিত করে দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে লিখেছেন মানুষের জন্য ফাউন্ডেশন’এর সমন্বয়ক শাহানা হুদা। কিশোরকে বাঁচানোর চেষ্টা না করে ছবি তোলার প্রবণতায় আক্ষেপ ঝড়ে পড়ে তার লেখনিতে।

শাহানা হুদা ফেসবুকে লিখেছেন,

“কষ্টের সাথে লক্ষ্য করছি, অপরাধ ও অপরাধীর পাশাপাশি অপরাধ দর্শনকারীর সংখ্যাও বাড়ছে। ময়মনসিংহে চুরির দায়ে কিশোরকে নির্মমভাবে পেটানোর ঘটনার ছবি, সেকথা আবার প্রমাণ করল।

কোন প্রতিবাদ নেই, বাঁচানোর চেষ্টা নেই — শুধু চোখে আনন্দ নিয়ে পেটানোর দৃশ্য দেখা। এভাবে চলতে থাকলে একদিন হয়তো ধর্ষণের, হত্যার দৃশ্যও আমরা হাততালি দিয়ে দেখবো।”

সাগরের লাশ মঙ্গলবার দুপুরে মৎস্য প্রজনন কেন্দ্রের কাশবন থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক। তাদেরকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সাগর ময়মনসিংহের ঘরলেন রেলওয়েবস্তির সিহাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের কাশবনে পানির মটর চুরির চেষ্টাকালে সোমবার ভোর ৬টার দিকে ওই কিশোরকে আটক করে হ্যাচারির মালিক আক্কাছ আলী। এরপর আক্কাছ আলী ও তার লোকজন কিশোরকে গাছে ও সিমেন্টের তৈরি খুঁটিতে বেঁধে প্রহার করতে থাকে। প্রহারের ফলে সে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে অটোরিকশায় করে ময়মনসিংহের দিকে নিয়ে যায়। সাহেবকাচারী নামক এলাকায় যেতেই কিশোরের মৃত্যু হয়।

Tags: কিশোর হত্যাপিটিয়ে হত্যাসাগর
Previous Post

জন্মদিনে ছেলেকে সোনার চেইন উপহার দিলেন শাকিব

Next Post

শিষ্য সাকিবের বিকল্প দেখেন না গুরু মানজিত

Next Post
শিক্ষক ও ক্রিকেটার মানজিতের ছবি, শহরের ব্যাকড্রপে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিষ্য সাকিবের বিকল্প দেখেন না গুরু মানজিত

রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন, পাশে সেনা কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT