চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধী যেই হোক সাজা তাকে পেতেই হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:00 অপরাহ্ন 22, আগস্ট 2017
in সম্পাদকীয়
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় অভিযুক্ত ও নিম্ন-আদালতে দণ্ডপ্রাপ্তদের রাজনৈতিক ও পেশাগত পরিচয়ের কারণে এই মামলার রায় নিয়ে নানা শঙ্কা ছিল জনমনে। সব শঙ্কা আর গুজব পেছনে ফেলে বিজ্ঞ আদালত আওয়ামী লীগ নেতা নূর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। হাইকোর্টের দেয়া রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ১১ জনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে আইনশৃঙ্খলা বাহিনীর এতজন বিপথগামী ও বরখাস্ত সদস্যের সাজা হবার ঘটনা এই প্রথম। তাদের কারণে এলিটফোর্স র‍্যাবের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছিল যা দেশেবিদেশে বিভিন্ন মানবাধিকার ও আইনশৃঙ্খলা বিষয়ক প্রতিবেদনে প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। হাইকোর্টের রায়ের পর এর প্রতিক্রিয়ায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেছেন, ‘রায়ে আমি খুশি। উচ্চ আদালতে আজ অন্যায়ের বিচার পাইছি। এখন রায় দ্রুত কার্যকর চাই।’ সম্প্রতি পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে ছয়জনের সাজা কমিয়ে শুধুমাত্র দু্‌ইজনের ফাঁসির রায় বহাল রেখে হাইকোর্টের রায় নিয়ে কিছুটা আক্ষেপ ও হতাশা তৈরি হয়েছিল। নারায়ণগঞ্জের আলোচিত সাতখুনের মামলায় হাইকোর্টের রায়ে সে ধরণের কোনো অবস্থা তৈরি না হওয়ার বিষয়টি ইতিবাচক বলে মনে হয়েছে। এই মামলার রায় দেশে আইনের প্রতি শ্রদ্ধা বাড়াবে। অপরাধ করে কেউ যে পার পেয়ে যেতে পারে না– সেই সত্যকে আরো বেশি প্রতিষ্ঠিত করবে বলে আমাদের ধারণা। আইন ও আদালত তার নিজস্ব ধারায় চলে নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচার নিশ্চিত করে, এটাই নিয়ম। এটা অব্যাহত থাকুক এই আমাদের প্রত্যাশা।

Previous Post

যে রাজনৈতিক সংস্কৃতিতে সাত খুন, তা এখনও চলমান

Next Post

অ্যাগারের যেখানে চ্যালেঞ্জ, যেখানে সুযোগ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ক্রিকেটের পোশাক পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাগারের যেখানে চ্যালেঞ্জ, যেখানে সুযোগ

আবুধাবির হাসপাতালে তিন বছর ধরে ভর্তি অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুধাবির হাসপাতালে তিন বছর ধরে ভর্তি অজ্ঞাত এক বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT