চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধবোধ থেকে বিএনপি নির্বাচনে আসতে সাহস পায় না: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মধ্যে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমি এই প্রক্রিয়াকে স্বাগত জানাই এবং নতুন নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপি-জামাত নির্বাচন নিয়ে তালবাহানা করছে, কারণ তাদের নিজস্ব অপরাধবোধ থেকে তারা নির্বাচনে আসতে সাহস পাচ্ছে না।

সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ইটালি ও জাপান শাখা যুবলীগের সহযোগিতায় অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরশ বলেন: সাহস পাবেই বা কিভাবে, তারাতো অপরাধী এবং দোষী। তাদের প্রধান নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামী। ভারপ্রাপ্ত নেতা তারেক জিয়া ১০ ট্রাক অস্ত্রপাচার মামলায় এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী।

যুবলীগ চেয়ারম্যান বলেন: অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি। তারেক এবং খালেদা জিয়ার নির্দেশেই যে অগ্নি সন্ত্রাস চালানো হয়েছিল তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। ২০১৪ সালের সেই ন্যাক্কারজনক ঘটনাকালে অগ্নিদগ্ধ ও আপনজন হারা স্বজনদের ব্যথা এখনো মানুষের মনে দাউ দাউ করে জ্বলছে। বিএনপি জানে তাদের জন্য মানুষের শুধু ঘৃণাই রয়েছে; মানুষ তাদের বিশ্বস করে না। তাই তারা নির্বাচনে যেতে ভয় পায়। কারণ তারা জানে যে এই অপরাধী বিএনপিকে মানুষ কোনদিনও ভোট দেবে না। সেই অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পায়। জনগণের হাজার হাজার কোটি টাকা মানি-লন্ডারিং করে বিদেশে পাচার করেছে তারেক জিয়া ও বিএনপি নেতৃবৃন্দ। চিন্তা করেনতো তারেক জিয়াতো প্রায় ১৩ বছর বিদেশে, কি তাঁর পেশা বা আয়ের উৎস? কিভাবে তারা এত বিলাসবহুল জীবন যাপন করে? ক্যাসিনোতেও যায় সে কিভাবে? নিশ্চয়ই সরকারি ভাতা দিয়ে তো আর জুয়া খেলা যায় না। তাহলে কি তার যোগ্যতা? কি তাঁর আয়ের উৎস? মানি-লন্ডারিং এর অবৈধ টাকা দিয়ে বিদেশে লবিস্ট এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যবহার করছে বিএনপি। এসব প্রশ্নতো মানুষের মনে জাগে তাই তারা নির্বাচনে আসতে ভীত। আসলে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতি হল বিএনপির পরিচয়। তাদেরকে এদেশের শান্তিপ্রিয় মানুষ কেন ভোট দিবে? আমিতো কোন কারণ দেখি না। তাদের নেতা কে? তিনি কোথায়? ভোট পেলে আগামীতে প্রধানমন্ত্রী কে হবে? এই সকল প্রশ্নতো বিএনপি জনগণকে পরিস্কার করে না কখনো। সাজাপ্রাপ্ত আসামীরাতো আর নির্বাচন করতে পারবে না! তাহলে কাকে সামনে নিয়ে নির্বাচনে যাবে বিএনপি?

তিনি আরও বলেন: তারা ভালভাবে জানে তাদের কোন নেতা নাই। নেতা ছাড়া কোন রাজনীতিও হয় না, নির্বাচনে যেতে চায় না নানা অজুহাতে। তারা এখন অজুহাতের নতুন রাজনৈতিক কৌশল বেছে নিয়েছে। ক্ষমতা দখলকারী, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘণ করে। হাজার হাজার সেনাবাহিনী এবং বিমানবাহিনী অফিসার ও সৈনিকদের হত্যা করেছিল জিয়াউর রহমান। অবৈধ ক্ষমতা দখলকারী জিয় এবং খালেদা জিয়া যতবার ক্ষমতা দখল করেছে ততবার নির্বাচনে কারচুপি, ভুয়া ভোটার লিস্ট ও সন্ত্রাসীদের ব্যবহার করে জনগণের ভোট কেড়ে নিয়েছে। কোনদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই বিএনপি, এটাই তাদের চরিত্র। আসলে যখনই এদেশের মানুষের জীবনে উন্নতি হয়েছে অথবা আরও অধিকতর উন্নতির সুযোগ হয়েছে, তখনই এদেশের মানুষের ভাগ্য নিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে বিএনপি-জামাত। এবার তাদেরকে আর সেই সুযোগ দেয়া হবে না।

Tags: যুবলীগশেখ ফজলে শামস্ পরশ
Previous Post

রুশ-ইউক্রেন বৈঠকের জন্য প্রস্তুত বেলারুশ

Next Post

রুশ বিমানের জন্য কানাডার আকাশসীমা বন্ধ

Next Post
আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ব্যক্তি বিমানের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ বিমানের জন্য কানাডার আকাশসীমা বন্ধ

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT