চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপচেষ্টা প্রতিরোধে রাজপথে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 10, অক্টোবর 2018
in রাজনীতি
A A

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে কেন্দ্র করে যেকোন নাশকতার অপচেষ্টা রুখে দিতে সারাদেশে সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, গুলিস্তান, শান্তিনগরসহ ঢাকার বিভিন্ন অংশে এ চিত্র দেখা গেছে।

অবস্থান নেয়া নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় নির্দেশের প্রেক্ষিতেই তাদের এ সতর্কতা। তবে কাউকে আঘাত করতে নয়, শুধুমাত্র যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের জানমাল রক্ষার্থে তারা রাস্তায় নেমেছেন।

একই সঙ্গে প্রতিটি নেতাকর্মীর চোখে মুখে রয়েছে ২০০৪ সালের ২১ আগস্ট ঘটে যাওয়া, ৭৫ পরবর্তী সব থেকে অন্যতম নৃশংস, নারকীয় ও ঘৃণ্য হত্যাযজ্ঞের বিচার প্রাপ্তির প্রত্যাশা।

এ লক্ষ্যে আগে থেকেই কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে দেশের প্রতিটি ইউনিটে পৌঁছে দেয়া হয়েছিলো চিঠি। এতে বলা হয়েছিল, মামলার রায়কে কেন্দ্র করে যেন কোন গোষ্ঠী নাশকতা সৃষ্টি, জনমনে ভীতি সঞ্চার এবং জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সতর্ক অবস্থানে থাকতে হবে।

পাশাপাশি গতকাল মঙ্গলবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন: আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেব।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে নৃশংসতম গ্রেনেড হামলার ঘটনা ঘটে, চালানো হয় হত্যাযজ্ঞ। ওই হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী প্রায় ৫০০ নেতা-কর্মী। ১৪ বছর আগের ওই ঘটনায় করা মামলায় মোট আসামি ৪৯ জন। যার রায় আজ ঘোষণা করা হবে।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় পড়ে শোনাবেন নাজিমউদ্দিন রোডস্থ পুরাতন কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকা-১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

Tags: ২১ আগস্ট গ্রেনেড হামলাআওয়ামী লীগরায়সেমি লিড
Previous Post

কাভানিকে ‘একঘরে’ করছেন নেইমার-এমবাপে

Next Post

বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Next Post
২১ আগস্ট-একুশে আগস্ট-সতর্ক অবস্থান-বিএনপি কার্যালয়

বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে এক বিন্দু ছাড় নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT