চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর জ্বালা, জায়েদের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 25, নভেম্বর 2017
in বিনোদন
A A

‘ছবির এই মানুষটাকে কেউ চেনেন? আমি বলছি কেউ চেনেন না। তিনি একজন অভিনেতা, একজন হিরো।’-চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি দিয়ে এভাবেই কথাগুলো লিখলেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু জায়েদ খানকে মানুষ চিনবে না কেন! আসলে জায়েদ খানের নতুন পরিচয় দিতেই এমন নাটুকীয়কায়তার আশ্রয় নিলেন চিত্রনায়িকা পরীমনি!

ডিসেম্বরের ১৫ তারিখে আসছে মালেক আফসারির পরিচালনায় বহুল আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। মালেক আফসারি এতোদিন বলে আসছিলেন, এতোদিন ধরে সবাই যে জায়েদ খানকে চেনেন, পর্দায় দেখে এসেছেন তেমন করে আর দেখা যাবে না তাকে। দেখা যাবে এক ভাঙচুর অভিনেতা জায়েদ খানকে। যিনি একেবারে একজন পরিপক্ক অভিনেতা। নির্মাতার কথামত চিত্রনায়িকা পরীমনিও যেন সম্প্রতি জায়েদের নতুন পরিচয় হাজির করলেন।

অন্তরজ্বালা
অন্তর জ্বালা ছবির একটি দৃশ্যে জায়েদ খান ও পরীমনি

‘অন্তর জ্বালা’র জায়েদ খানকে এরআগে কেউ কখনো দেখেনি দাবী করে পরীমনি জানালেন,অভিনেতা-হিরো সব জায়েদ খানের নতুন পরিচয়। যা আসলেই আগে কোনদিন ছিলো না তার। আর না আপনারা তাকে এই সম্বোধনে ডেকেছেন। কিন্তু তিনি ‘অন্তর জ্বালা’য় একজন অভিনেতা। পরিপক্ক অভিনেতা।

এমন কথার প্রমান পাওয়া যাবে ১৫ ডিসেম্বর, এমনটাই জানালেন পরী। এরআগে ‘অন্তর জ্বাল’ ছবিটি ১৫ ডিসেম্বর মুক্তি নিয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা মালেক আফসারি বলেন, এই ছবিটি দুইশো’র কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে আমরা রেকর্ড করবো। এরআগে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের ছবি ‘রাজা বাবু’ সর্বোচ্চ সংখ্যক ১৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে রেকর্ড করেছিল। ধারনা করছি, এবার আমরা ‘অন্তর জ্বালা’ ছবিটি দিয়ে সেই রেকর্ড ভাঙবো।

এরআগেও বেশকিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন জায়েদ খান। কিন্তু কোনো সিনেমাতেই ‘অন্তর জ্বালা’র মতো হাইপ তৈরি করতে পারেননি এই অভিনেতা। শুধু তাই না, এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা সুপারহিট হয়েছে এমনটা শোনা যায়নি। তবে এই ছবি নিয়ে নির্মাতা ও নায়িকার মতো তুমুল আশাবাদী জায়েদ খান নিজেও। এটাকে জায়েদের জন্য ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবেও দেখছেন চিত্রসমালোচক। এখন দেখার বিষয়, ‘অন্তর জ্বালা’ দিয়ে সেই প্রত্যাশা কতোটুকু পূরণ করতে পারেন জায়েদ!

অন্তরজ্বালা ছবিতে জায়েদের সঙ্গে পরীমনি
অন্তর জ্বালা ছবিতে জায়েদের সঙ্গে পরীমনি

পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে ‘অন্তর জ্বালা’। এতে নায়ক মান্নার এক পাগলা ভক্তের চরিত্রে অভিনয় করেন জায়েদ খান। ছবিতে জায়েদ ও পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

Tags: অন্তরজ্বালাজায়েদ খানপরীমনিমালেক আফসারি
Previous Post

চেহারা ও নাম মনে রাখতে পারে ১৫০ ডলারের যে রোবট

Next Post

পোল্ট্রি শিল্পে নতুন সংযোজন টারকি, আসছে অভাবনীয় সাফল্য

Next Post
পোল্ট্রি খামারে টারকি হাঁসের বড় ঝুড়ি, নতুন সংযোজন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্ট্রি শিল্পে নতুন সংযোজন টারকি, আসছে অভাবনীয় সাফল্য

পিলখানা

বিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টের রায় ২৬ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT