চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বাস পরা বাধ্যতামূলক করায় এক নারীর মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
অন্তর্বাস

কর্মক্ষেত্রে অন্তর্বাস পরে আসতে বাধ্য করেছিল চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান, সেটাকেই মানবাধিকার লঙ্ঘন ব্যাখ্যা করে মামলা দায়ের করেছেন এক নারী।

ব্রিটিশ কলম্বিয়ার অ্যালবার্টার ২৫ বছর বয়সী ক্রিস্টিনা শেল অসোয়োস গলফক্লাবে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন। সেখানে কাজ করার সময় অন্তর্বাস পরা প্রত্যাখান করেন তিনি।

ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির নতুন পোশাক পরিধান রীতি অনুযায়ী টেবিলের কাছে অপেক্ষা করার সময়ে তাদের অবশ্যই অন্তর্বাস বা আন্ডারশার্ট পরতে হবে। তবে সেই রীতি মানতে অস্বীকৃতি জানান শেল।

শেল বলেন, অন্তর্বাসবিহীন থাকা যে কোনো আলোচনার বিষয় হতে পারে সেটা কখনোই রেস্টুরেন্টের নতুন পোশাকরীতি পড়ার আগে বিশ্বাসই করতে পারিনি।

সেখানে লেখা ছিলো, মেয়েদের তাদের ইউনিফর্ম শার্টের নিচে অবশ্যই ট্যাঙ্ক টপ বা অন্তর্বাস পরতে হবে।  রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার ডগ রবের সঙ্গে মুখোমুখি হলে তাকে বলা হয়, এমন পোশাক রীতি আনা হয়েছে তার নিজের নিরাপত্তার জন্যই।

সিবিএ নিউজকে শেল বলেন, আমি জানি গলফ ক্লাবে অ্যালকোহল যুক্ত হলে কি ঘটে।  দুই বছর আগে খু্বই ভয়াবহ মনে হওয়ায় অন্তর্বাস পরা বাদ দেন শেল। চাকরিচ্যুত হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন বিষয়টাকে মানবাধিকার আদালতে তুলবেন কারণ পুরুষদের পোশাকরীতিতে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, নিশ্চয়ই এটি লিঙ্গভিত্তিক আচরণ আর সেজন্যই বিষয়টি মানবাধিকার সংশ্লিষ্ট।

কর্মসংস্থান আইনজীবী নাদিয়া জামান বলেন, যদি তারা সাধারণভাবেই চাইতো যে নারী কর্মীরা অন্তর্বাস পরুক, তাহলে সেই চাওয়া ছেলেদের জন্য কেন থাকলো না? তারা এখানে ন্যায় আচরণ করছে না। তাহলে তাদের নিয়মনীতি অবশ্যই বৈষম্যমূলক বলে বিবেচিত।

২০১৬ সালের অন্টারিও হিউম্যান রাইটস কমিশন যৌন বিষয়ক পোশাক রীতি শেষ করার আহ্বান জানান। সেখানে বলা হয়, পোশাকরীতি এমন হতে পারবে না যেটা নারীদের কর্মক্ষেত্রে অস্বস্তিদায়ক পোশাক যেমন হাই হিল বা শর্ট স্কার্ট পরতে বাধ্য করবে।

তবে এবারই প্রথম অন্তর্বাস পরতে বাধ্য করায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে উপলব্ধি করছে না। ২০১৭ সালের জুনে ২২ বছর বয়সী ওয়েট্রেস কেট হান্নাহ অভিযোগ তোলেন, তাকে ইস্ট রাইডিং অব ইয়র্কশায়ারের বার্ড অ্যান্ড বিয়ার ইন বেভারলি থেকে চাকরিচ্যুত করা হয়। কারণ তার ম্যানেজার তাকে অন্তর্বাস পরতে চাপ দেওয়ার সময়ে উল্টাপাল্টা যৌনবিষয়ক মন্তব্য করেন। যদিও সেই রেস্টুরেন্ট এই অভিযোগ অস্বীকার করে।

কানাডার মানিটোবার ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের ১৯ বছর বয়সী কুক কেট গোসেকও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তার ম্যানেজার তাকে বলে, আমাদের রেস্টুরেন্ট একটি ভদ্র রেস্টুরেন্ট। এখানে অন্তর্বাস ছাড়া আসা যাবে না।

Tags: অন্তর্বাসসেমি লিড
Previous Post

‘ঢাকা মহানগরের ভেতর কোন ধরনের লেগুনা চলতে দিব না’

Next Post

প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় বাসের সুপারভাইজারের ৪ দিনের রিমান্ড

Next Post

প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় বাসের সুপারভাইজারের ৪ দিনের রিমান্ড

‘ওয়েডিং ফটোগ্রাফি’ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যালেন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT