চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক কিছুই হতে পারে: মাশরাফী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:57 অপরাহ্ন 08, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। ওয়ানডে দলে দেশসেরা ব্যাটসম্যানকে পেয়ে স্বস্তিতে মাশরাফী বিন মোর্ত্তজা। তবে বিপত্তি অন্য জায়গায়। তামিম ফেরায় উইন্ডিজের বিপক্ষে টাইগার স্কোয়াডে ইনফর্ম ওপেনারের সংখ্যাটা চার। একাদশ গঠনে ভাবনার দুয়ার প্রসারিত হচ্ছে তাতে। সিরিজপূর্ব সংবাদসম্মেলনে মধুর এই সমস্যা নিয়ে জানা গেল অধিনায়কের চিন্তাও।

ইমরুল, লিটন, সৌম্য আছেন দুর্দান্ত ফর্মে। তামিমের ওপেনিং পার্টনার তাদের মধ্য থেকে কে হবেন, এ প্রশ্ন কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে মিরপুরে! প্রধান নির্বাচক ও কোচ স্টিভ রোডস যাকে বলেছেন স্বাস্ব্যকর প্রতিযোগিতা। একই প্রসঙ্গ মাশরাফীর সামনে আনা হল শনিবার, একটু অন্যভাবে। প্রশ্নকর্তা জানতে চাইলেন এক বা একাধিক ওপেনারকে নিচের দিকে ব্যাটিং করানোর পরিকল্পনা আছে কিনা; এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি অধিনায়ক।

‘অনেক কিছুই হতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে না। আলোচনা হচ্ছে। সাম্প্রতিক অতীতে কয়েকজন ওপেনার নিচে ব্যাটিং করেছে। ইমরুল ছয়ে ব্যাটিং করেছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে। সৌম্য ফাইনালে সাত নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছে। এরকম কিছুও হতে পারে। বিশ্বকাপের কথা ভেবে আমরা এমন কিছু করতেও পারি।’

যারা রানের মধ্যে আছেন এমন কাউকে বাইরে বসিয়ে রাখার পক্ষপাতী নন মাশরাফী। ওপেনিংয়ে যাদের জায়গা হবে না তাদের খেলতে হতে পারে লোয়ার-মিডলর্অডারে। এশিয়া কাপেই যেমন ইমরুল-সৌম্য খেলেছেন ছয়-সাত নম্বরে।

‘মধুর সমস্যা হল, সবাই ফর্মে আছে টপঅর্ডারে। যেটা আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম। একটা সিদ্ধান্তে যেতেই হবে। ভালো হলে মনে হবে এটাই ঠিক আছে। খারাপ হলে মনে হবে যে রান করেও বাদ গেছে হয়ত ওকেই খেলালে ভালো হত। কথাবার্তা অনেক চলবে। এখনো অনেকের চিন্তা-ভাবনা আছে। কোচ, নির্বাচকদের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ১৬ সদস্যের। হোম সিরিজের স্কোয়াডে এত ক্রিকেটার রাখা বিশ্বকাপকে কেন্দ্র করেই। বিশ্বকাপ দলের চিন্তায় থাকা সব ক্রিকেটারকে পরিচর্যা ও চোখে চোখে রাখতে খেলতে সুযোগ দেয়ারও পক্ষে মাশরাফী।

‘আমাদের ১৬ জনের যে স্কোয়াড আছে। যদি দেখেন, সাধারণত হোমে ৪ জন রাখা হয়। বেশি হলে ১৫ জন। এখানে ১৬ জন রাখার কারণ যাতে তাদের আত্মবিশ্বাসে মরিচা না পড়ে। মনিটরিংয়ের মধ্যে থাকে। এই জায়গায় এখানে গুরুত্ব দেয়া হয়েছে। যেকজন সাম্প্রতিক সময়ে ভালো খেলেছে বা খেলছে, তাদেরকে একসঙ্গে রাখা।’

২ মাস ২০দিন পর খেলতে নেমে বিসিবি একাদশের হয়ে ৮৩ বলে ১০৭ রানের ইনিংস খেলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন তামিম। এ বাঁহাতি ওপেনার একাদশে অটোমেটিক চয়েস। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সৌম্যও উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন ১০৩ রানের ঝলমলে ইনিংস।

স্কোয়াডের আরেক ওপেনার ইমরুল সবশেষ সিরিজে তিন ম্যাচে করেছেন ৩৪৯ রান, ছিল দুটি সেঞ্চুরি। একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইমরুলের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৮৩ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। তার এক ম্যাচ আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লিটন খেলেছিলেন ১২১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।

ওপেনারদের মাঝে রানের তুমুল প্রতিযোগিতা দিচ্ছে দারুণ কিছুর আভাস। মধুর এ সমস্যাই টিম ম্যানেজমেন্টকে সুযোগ করে দিচ্ছে পরীক্ষা-নিরীক্ষার। টপঅর্ডার ব্যাটসম্যানদের সামনে সেটি আসছে চ্যালেঞ্জ হয়ে। যেখানেই ব্যাটিং করার সুযোগ আসুক, পারফর্ম করে বিশ্বকাপ খেলার দাবী জানানোর সুযোগ যেখানে।

Tags: মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

মেক্সিকোর ভেনেসা পরলেন বিশ্ব সুন্দরীর মুকুট

Next Post

সালাহর হ্যাটট্রিকে শীর্ষে লিভারপুল

Next Post

সালাহর হ্যাটট্রিকে শীর্ষে লিভারপুল

নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

খালেদার আপিল শুনানিতে ইসির এজলাসে হট্টগোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT