চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুসন্ধানী সাংবাদিকতা আর গুপ্তচরবৃত্তি কিন্তু এক না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 30, জানুয়ারি 2018
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সমালোচনার মুখে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বিলুপ্ত করার  উদ্যোগ নেয় সরকার। তবে প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় দেখা যায় বিতর্কিত ৫৭ ধারার অপরাধগুলোকেই  ‘ডিজিটাল নিরাপত্তা আইন’– ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে চারটি ধারায় ৫৭ ধারার অপরাধগুলো ভাগ করে রাখা হয়েছে।

তবে এই আইনের ৩২ ধারা নিয়েই বিতর্ক হচ্ছে সবচেয়ে বেশি। এই ধারায় ডিজিটাল অপরাধের বদলে গুপ্তচরবৃত্তির জন্য সাজা দেওয়ার বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে- কোনো সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঢুকে কেউ কোনো কিছু রেকর্ড করলে তা গুপ্তচরবৃত্তির অপরাধ হবে। এর জন্য ১৪ বছরের জেল এবং ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এর প্রতিবাদেই সোচ্চার হয়েছেন অনেকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

এই বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন। তিনি লিখেছেন: অনুসন্ধানী সাংবাদিকতা আর গুপ্তচরবৃত্তি কিন্তু এক না। অনুসন্ধানী সাংবাদিকতা করে দুর্নীতি অনিয়ম বের করে নিয়ে আশা আর গুপ্তচরবৃত্তিগিরি করে রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট গোপনীয় তথ্য বাইরে বিক্রি করা সম্পূর্ণই আলাদা বিষয়।

তিনি লিখেছেন: নতুন আইনে শেষের বিষয়টিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতাকে নয়। আপনিই ভালো বুঝবেন আপনি কোন শ্রেণীর মধ্যে পরেন।

তিনি আরো লিখেছেন: ৩২ ধারায় – “বেআইনি প্রবেশের মাধ্যমে ………..অতিগোপনীয় বা অতি গুরুত্বপূর্ণ তথ্য” বলতে রাষ্ট্রের গোপনীয় বিষয়গুলোকেই বুঝানো হয়েছে।যেই তথ্য জনসম্মুখে আনা বা দেশবিরোধী বিদেশী চক্রের হাতে তুলে দেয়ার অধিকার কোনো রাষ্ট্রই কাউকে দেয়নি।

Tags: ৩২ ধারাগুপ্তচরবৃত্তিডিজিটাল নিরাপত্তা আইন
Previous Post

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৫ জনকে স্থায়ী বহিষ্কার

Next Post

ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ করেছে ফেসবুক

Next Post
ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ করেছে ফেসবুক

নবম ওয়েজ বোর্ড

সাংবাদিকদের সামনে ৫৭ ধারার চেয়েও বড় দেয়াল ৩২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT