চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলন বাদ দিয়ে টেনিস কোর্টে রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 02, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান মৌসুম শেষ হতেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ছুটেছেন বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর দলে সুযোগ পাওয়া ফুটবলাররা। ব্যতিক্রম কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক এখন ছুটিতে আছেন ব্রাসেলসে। ঘাম ঝরাচ্ছেন কাঁদা মাটির টেনিস কোর্টে!

মে মাসের মাঝামাঝি শেষ হয়ে গেছে ইউরোপের ফুটবল মৌসুম। কিন্তু এরপরও রোনালদোর অব্যাহতি মেলেনি। ২৬ মে কিয়েভে রিয়াল মাদ্রিদকে ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর তবেই শেষ হয় সিআর সেভেনের ২০১৭/১৮ ক্লাব মৌসুম।

লম্বা এক মৌসুম পার করার পর অধিনায়কের একটা ছুটি প্রাপ্য বলেই মনে করেন পর্তুগাল ফুটবল দলের কোচ ফার্নান্দো সান্তোস। তাই রোনালদোকে রাখেননি ৩ জুন বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও।

‘ক্রিস্টিয়ানো ছুটিতে। তাকে বিরক্ত করতে চাচ্ছি না। লম্বা সময় ধরে খেলার পর সে ক্লান্ত। আশা করি দারুণ এক ছুটি কাটিয়ে সে ভালোভাবেই ফিরবে।’

তো ছুটি কীভাবে কাটাচ্ছেন রোনালদো? তারই এক নমুনা দিয়েছেন ইন্সটাগ্রামে। বন্ধু পাল মিগুয়েলের সঙ্গে র‍্যাকেট হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘বিজয়ীরা’!

৭ জুন আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। ১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদোদের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘বি’তে ইউরো চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

ব্যাংকিং খাত নিয়ে সতর্ক করলেন বাণিজ্যমন্ত্রী

Next Post

ঈদে বড় পর্দায় তৌকীর-মোশাররফ, ট্রেলারে ‘কমলা রকেট’

Next Post

ঈদে বড় পর্দায় তৌকীর-মোশাররফ, ট্রেলারে 'কমলা রকেট'

সব মাদককে ছাড়িয়ে ইয়াবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT