চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুরাগের বিরুদ্ধে ধর্ষণ মামলা, জেরার অপেক্ষায় পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের ছবি, নারী ও পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে রীতিমত হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ। এবার সেই পরিচালকের বিরুদ্ধেই মুম্বাইয়ের ভারসোভা থানায় ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন এই অভিনেত্রী।

অভিযোগে ভারতীয় আইসিপির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পায়েলের আইনজীবী সোশাল মিডিয়াতে নিশ্চিত করেছেন।

এই মামলায় শিগগির অনুরাগ কাশ্যপকে ডেকে এনে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গেল শনিবার বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে একটি পোস্ট করেছিলেন। যেখানে পায়েল লিখেছিলেন, ৭ বছর আগে নিজের বাড়িতে ডেকে তাকে যৌন হেনস্থা করেন অনুরাগ।

এছাড়াও তিনি আরো অভিযোগ করেছিলেন, কুপ্রস্তাব দেওয়ার পর পায়েল তা প্রত্যাখান করায় অনুরাগ ‘অশালীন’ শব্দ ব্যবহার করে বলেছিলেন, একটা ফোন করলেই নাকি অনুরাগের সকল চাহিদা পূরণ করতে রিচা চাড্ডা, হুমা কুরেশি ও মাহি গিল দের মত তারকারা হাজির হয়ে যাবে।

এদিকে অনুরাগ ছাড়াও তার আইনজীবি অভিনেত্রী পায়েলের দায়ের করা সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।

অনুরাগের দাবি তার ঠোঁটকাটা স্বভাবের মাশুল দিতে হচ্ছে তাকে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এদিকে এই দুঃসময়ে অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, রিচা চাড্ডা, হুমা কুরেশি সহ বলিউডের বহু তারকা।

মূলত সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে অনুরাগ বিভিন্ন ভাবে তার মত প্রকাশ করেছেন। যা শাসকদলকে খুব একটা স্বস্তিতে রাখেনি। বারবারই তার মতবিরোধ দেখা গেছে ‘বিজেপি ঘনিষ্ঠ’ কঙ্গনা রানাউতের সঙ্গে। সেই অনুরাগের বিরুদ্ধেই এবার যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বলিউডের একাংশ ‘রাজনীতি’ গন্ধ পাচ্ছেন।

Tags: অনুরাগ কাশ্যপগ্যাংস অব ওয়াসিপুরতারকানির্মাতাপায়েল ঘোষবলিউডবাঙালি
Previous Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে

Next Post

ভুয়া করোনায় আক্রান্ত রিয়াল তারকা!

Next Post
রিয়াল মাদ্রিদ ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া করোনায় আক্রান্ত রিয়াল তারকা!

সিইসি বলছেন দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT