চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিশ্চিত আকিব জাভেদ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 06, জুন 2016
in স্পোর্টস
A A

হিথ স্ট্রিক পর আকিব জাভেদের নামটাই শোনা গিয়েছিলো সব থেকে বেশি। বিসিবির পছন্দের তালিকায় চম্পকা রামানায়েকে, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ সঙ্গে আকিব জাভেদের নামটাও ছিলো বেশ ভালো ভাবেই। তবে এখনই টাইগারদের বোলিং কোচ হিসেবে আকিব জাভেদের আসা অনেকটা অনিশ্চিত।

এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের দায়িত্ব ছেড়ে এলেও; পাকিস্তান প্রিমিয়ার লিগ লাহোর কালান্দার্সের ডিরেক্টর অব অপারেশনের দায়িত্বে থাকায় এখনই বাংলাদেশ ক্রিকেট দলের দাযিত্ব নিতে চাইছেন না।

বিসিবির পছন্দের তালিকায় সবার ওপরে ছিলো তার নাম, এটা গতকাল(রোববার) বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বললেন, ‘আকিব
জাভেদের সাথে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ একটা
কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এর সাথে বিকল্প হিসেবে কার কার সাথে যোগাযোগ
করা যায়, তার একটা তালিকা তৈরি করেছি। স্পিন বোলিং কোচ নিয়েও কথা হচ্ছে।’

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের চলে যাওয়ার গুঞ্জন শুরু হয়। তবে ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের সাথে চুক্তি নবায়ন করবে তারা।

কিন্তু, সে সম্ভাবনা আর টিকে থাকেনি। হিথ স্ট্রিক নিজেই দায়িত্ব ছাড়ার কথা বিসিবিকে জানিয়ে দিয়েছেন। খুব শিগগিরই হিথ স্ট্রিক বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অধীনে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পেস বোলিং কোচের দায়িত্ব নেবেন।

তাই বাধ্য হয়েই নতুন পেস বোলিং কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে। মাশরাফিদের পেস বোলিং কোচের তালিকায় শোনা গেছে বেশ কিছু নাম। তালিকায় আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে, ভেঙ্কটেশ প্রসাদ, আকিব জাভেদ। পরে শোনা গেছে বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন ও সাবেক উইন্ডিজ পেসার কার্টলি অ্যামব্রোসের নামও।

Previous Post

হ্যাকারদের কবলে জাকারবার্গ

Next Post

ইউরো ফুটবলে ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা ছিলো

Next Post

ইউরো ফুটবলে ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা ছিলো

নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT