চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিমেষের নাটকে ‘ভূত বিশেষজ্ঞ’ রাফি হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in বিনোদন
A A
দুই পুরুষের ছবি, একজন হাস্যোজ্জ্বল, অন্যজন গভীর চিন্তাশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

নূরুল আলম আতিক, অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকীর মতো জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে একাধিকবার কাজ করেছেন রাফি হোসেন। দীর্ঘদিন পর আবারও অভিনয় করতে চলেছেন তিনি।

এবার রাফি হোসেনকে পাওয়া যাবে ‘ভূত বিশেষজ্ঞ’ হিসেবে। নির্মাতা অনিমেষ আইচের নতুন ধারাবাহিক ‘বোকাভূত’-এ তাকে দেখা যাবে তাকে।

রাফি হোসেন জানান, তিনি সর্বশেষ নুরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। বলেন: কাজটি কতোদিন আগে করেছি মনে নেই। এর মাঝে লম্বা বিরতি গেছে। কারণ, আমি পেশাদার অভিনেতা নই। স্ক্রিপ্ট এবং চরিত্র পছন্দ হলে কাজ করি। অনিমেষ আইচের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। এর আগেও তার নাটকে কাজ করেছি।

কয়েক বছর আগে আনিমেষের ‘কনসার্ট ফর ভূত’, ‘মানুষ বদল’সহ একাধিক নাটকে অভিনয় করেছিলেন রাফি হোসেন। নতুন ধারাবাহিক ‘বোকাভূত’ প্রসঙ্গে তিনি বলেন, ভালো স্ক্রিপ্ট না পেলে কাজের আগ্রহ পাইনা। তাই বলে হিরোর চরিত্র করতে চাই এমনটা মোটেও না। আমি যে কাজটা করবো সেটা উন্নতমানের হতে হবে। নতুন এ কাজটির স্ক্রিপ্ট পড়েছি, দারুণ লেগেছে।

গেল বছর চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ সম্মাননা পেয়েছেন রাফি হোসেন। তিনি বলেন, ধারাবাহিকে আমার শুটিং শুরু হবে ১১ জানুয়ারি। কাজটি দুরন্ত টিভির জন্য নির্মিত হচ্ছে। বাচ্চাদের জন্য খুব কম কাজই নির্মিত হয়। তাদের মনের মতো করেই সবকিছু পাবে এখানে। পুরো স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছে, ‘বোকাভূত’ ধারাবাহিকটি সত্যি পছন্দনীয় কাজ হবে।

অনিমেষ আইচের এ নাটকে রাফি হোসেনসহ অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা যায়, প্রচারে এলে ‘বোকাভূত’ ৩০ দিনে প্রচার হবে ৩০ পর্ব দর্শক দেখতে পারবেন।

Tags: অমিতাভ রেজানুরুল আলম আতিকমোস্তফা সরয়ার ফারুকীরাফি হোসেনলিড বিনোদন
Previous Post

বাসায় ঢুকে মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি ডা. সারওয়ারকে চাপাতি দিয়ে হত্যার চেষ্টা

Next Post

‘আলতা বানু’র জন্য বিশেষ সম্মাননা পেলেন অরুণ চৌধুরী

Next Post
অরুণ চৌধুরীকে সম্মাননা প্রদান করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আলতা বানু’র জন্য বিশেষ সম্মাননা পেলেন অরুণ চৌধুরী

বান্দরবানে বনবিভাগের অফিসের প্রবেশদ্বার, গাছের ছায়ায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে কবিরাজকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT