চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিবন্ধিত বস্ত্রশিল্প ব্যাংকিং সুবিধা পাবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

বস্ত্র অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়নি এমন ধরনের প্রতিষ্ঠানকে কোনো ধরনের ব্যাংকিং সুবিধা না দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনের চিঠি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বস্ত্র খাতকে যুগোপযোগীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ, টেকসই উন্নয়ন, বিনিয়োগ আকৃষ্টকরণ, আধুনিকায়ন, সমন্বয় ও মান নিয়ন্ত্রণ, বস্ত্রশিক্ষা ক্ষেত্রে চাহিদা ভিত্তিক কারিক্যুলাম প্রণয়ন, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনবল সৃষ্টি এবং এই সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বস্ত্র আইন, ২০১৮ প্রণীত হয়েছে।

এ আইনের ২(৬) ও ১২(২) নং ধারা মোতাবেক বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন ব্যতীত কোন বস্ত্রশিল্প [বস্ত্র আইন, ২০১৮ এর ২(৮) নং ধারায় উল্লেখিত সকল প্রতিষ্ঠান] পরিচালনা করা যাবে না।

তবে কোনো কোনো বায়িং হাউজসহ অন্যান্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন না নিয়েই নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত না হওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

এমতাবস্থায়, বস্ত্র আইন, ২০১৮ অনুযায়ী দেশের বায়িং হাউজসহ অন্যান্য সব বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হওয়া আবশ্যক বিধায় এ সব প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকিং সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত আইনের আওতায় গ্রাহক প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় ক্ষমতা বলে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tags: বস্ত্রশিল্পবাংলাদেশ ব্যাংকব্যাংক
Previous Post

মাঠে নেই খেলা, উপার্জনহীন বেশিরভাগ খেলোয়াড়

Next Post

রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ অর্থমন্ত্রীর

Next Post

রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ অর্থমন্ত্রীর

এডিস মশা ও ডেঙ্গু জ্বরের সংক্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: স্বাস্থ্য অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT