চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনার কিলারদের মুক্তির পথ বন্ধ হলো পাকিস্তানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 07, অক্টোবর 2016
in আন্তর্জাতিক
A A

অনার কিলিংয়ের জন্য এতদিন থেকে চলে আসা খুনির মুক্তির পথ এবার বন্ধ করে দিলো পাকিস্তান। নতুন আইন অনুযায়ী অপরাধীকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে। এর আগে আক্রান্তের পরিবার চাইলে খুনিকে কারাভোগের সাজা থেকে রক্ষা করতে পারতো। এখন ক্ষমা কেবল এসব অপরাধীকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করতে পারবে।

পাকিস্তানের যেসব নারী প্রেম ও বিয়ের ক্ষেত্রে দেশটির রক্ষণশীল নিয়ম নীতি ভাঙে তাদের উপর পরিবারের আক্রমণাত্বক আচরণ থেকে সরিয়ে আনার জন্য প্রথম পদক্ষেপ এটি।

পাকিস্তানের নিজস্ব মানবাধিকার কমিশনের জরিপ অনুযায়ী গত বছরে অন্তত ১১০০ নারী আত্মীয়-স্বজনের দ্বারা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাছাড়াও আরো অনেক এমন ঘটনা রয়েছে সেগুলো সামনেই আসেনি।

এর আগে থাকা অনার কিলিংয়ের পর পরিবারের কোনো একটি সদস্য খুনিকে ক্ষমা করে দিলে সে শাস্তি এড়াতে পারতো।

সম্প্রতি এই ধরনের অনার কিলিংয়ের ঘটনা পাকিস্তানে এবং পাকিস্তানের বাইরে যথেষ্ট আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বাবা এবং সাবেক স্বামীর হাতে ব্রিটিশ নারী সামিয়া শাহিদের মৃত্যু এবং সেই একই মাসে ভাইয়ের হাতে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা কান্দিল বালোচের মৃত্যু আরো বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বৃহষ্পতিবার এই সংশোধিত আইনটি নিয়ে পাকিস্তানের জাতীয় সংসেদে চার ঘণ্টা বিতর্ক চলে। অত:পর সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়।

অনেক বছর যাবতই নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রচারকরা কঠিন আইনের দাবি জানাচ্ছে। এতদিনে সেটার ফলাফল পেতে যাচ্ছে পাকিস্তান।

সম্মান রক্ষার্থে হত্যা বা অনার-কিলিং হলো কাউকে নিজের পরিবার বা গোত্রের সম্মানহানির দায়ে ঐ পরিবার বা গোত্রের অপর ব্যক্তি কর্তৃক হত্যা করা, যার মাধ্যমে এই সম্মানহানির উপযুক্ত প্রতিকার হয়েছে বলে মনে করা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায়অনার কিলিং প্রচলিত।

Tags: অনার কিলিংকান্দিল বালোচ
Previous Post

ছেলের বিচার চাইলেন বদরুলের মা

Next Post

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ান প্রেসিডেন্ট হুয়ান সান্তোস

Next Post

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ান প্রেসিডেন্ট হুয়ান সান্তোস

বাংরেজি ভাষার সেকাল একাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT