চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনাবৃষ্টি ও দাবদাহে যশোরে মাছ চাষীদের শোচনীয় অবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 পূর্বাহ্ন 03, মে 2016
in কৃষি
A A

প্রচন্ড দাবদাহ ও দীর্ঘ অনাবৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে মাছ চাষে। পানির অভাবে রেণু পোনা ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে যশোরের চাচড়া হ্যাচারিপল্লীতে। বন্ধ রয়েছে বেচাকেনা। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন হ্যাচারি মালিকরা।

দেশের মোট চাহিদার ৬০ শতাংশ রেণু পোনা যশোর থেকে সরবরাহ করা হয়। চাঁচড়া মৎস্যপল্লীর ৮২টি হ্যাচারিতে গত বছর প্রায় দু’লাখ ৬০ হাজার কেজি রেণু উৎপন্ন হয়। চৈত্র থেকে মধ্য আষাঢ় রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম। এ বছর দীর্ঘ অনাবৃষ্টির কারণে পানি স্বল্পতায় শূকিয়ে গেছে অধিকাংশ পুকুর ও জলাশয়। মারাত্মক বিপর্যয় নেমে এসেছে মৎস্য চাষে। রেণু পোনা ও চারা মাছ উৎপাদন নেমে এসেছে অর্ধেকে।

মাছ চাষিরা বলেন, গত বছর বৃষ্টি হওয়াতে ব্যবসা ভালো ছিল। কিন্তু এবার বৃষ্টি নাই, ছোট-বড় মাছ মরে যাচ্ছে। যার কারণে ব্যবসা মোটেও ভাল নেই।

হ্যাচারি মালিকরা জানান, এ ধরনের বৈরি আবহাওয়া আরও কয়েকদিন থাকলে মাছ উৎপাদনে বড় ধরণের বিপর্যয় নেমে আসবে।

যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, বিদ্যুৎ বিল কৃষি রেট থেকে শিল্প রেট করায় আরো বেশি সমস্যা হচ্ছে। এই বিল কৃষি রেটে থাকলে ক্ষতিটা পুষিয়ে নেওয়া কিছুটা সম্ভব হতো।

বৈরি জলবায়ু পরিস্থিতি মোকাবিলার মতো কোনো কৌশল ও প্রযুক্তিও হাতে নেই চাষী ও হ্যাচারি মালিকদের।

Tags: মাছ চাষ
Previous Post

আজ ঢাকায় আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

Next Post

বাবা (পর্ব: দুই)

Next Post

বাবা (পর্ব: দুই)

গার্দিওলার ‘লাস্ট বুলেট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT