চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন ভাঙ্গলো জাবি শিক্ষার্থীরা

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
10:03 অপরাহ্ন 17, জুলাই 2017
in শিক্ষা
A A
অনশন

জাবি শিক্ষার্থীদের অনশন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরণ অনশনে যোগ দেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী অনশন ভেঙ্গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তারা অনশন ভাঙ্গেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন পানি খাইয়ে তাদের অনশন ভাঙ্গান।

প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে কাজ করবে বলে শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার থেকে আমরণ অনশনে যোগ দেয় দুই শিক্ষার্থী। পরে রোববার ও সোমবার আরও ৬ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেয়।

এদিকে জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থিত শিক্ষকরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বিভাগ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

Tags: জাবি
Previous Post

১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত

Next Post

মেসির ছায়া থেকে বের হতে ক্লাব ছাড়তে চান নেইমার

Next Post
নেইমার

মেসির ছায়া থেকে বের হতে ক্লাব ছাড়তে চান নেইমার

রোভার দিয়েই জুনায়েদ পলকের হাতে ফুল তুলে দিলো ওরা ১১ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT