চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন ব্যাংকিং আরটিজিএসে লেনদেন বেড়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 26, নভেম্বর 2018
in অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তুলনামূলক কম খরচ ও তাৎক্ষণিক পরিশোধের সুযোগ থাকায় অনলাইনে লেনদেন নিষ্পত্তির সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এখন রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)।

গত এক মাসের ব্যবধানে আরটিজিএসের মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে তাৎক্ষণিক লেনদেনের নিষ্পত্তি ব্যবস্থায় আরটিজিএসে ১ লাখ ৪০৪টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয়েছে ৮৬ হাজার ১৭২ কোটি টাকা।

আগের মাস সেপ্টেম্বরে ৮৪ হাজার ৪৪২টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয়েছিল ৬২ হাজার ২৫৮ কোটি টাকা। এই হিসেবে গত এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩ হাজার ৯১৪ কোটি টাকা।

জানা গেছে, যেসব গ্রাহক অনলাইন ব্যাংকিংয়ে এক লাখ বা তার বেশি অংকের টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করতে পারছেন।

গত জানুয়ারিতে এ ব্যবস্থায় এক লাখ ১১ হাজার ৫৪৫টি লেনদেনের বিপরীতে মোট এক লাখ ৮৫ হাজার ৪৫৫ কোটি টাকা পরিশোধ হয়। তবে মার্চে লেনদেন ব্যাপক কমে ৩০ হাজার ৪৭৩টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয় মাত্র ৮ হাজার ১৪২ কোটি টাকা। গত জুলাইয়ে সার্ভারে ত্রুটি পুরোপুরি ঠিক হলেও এক ধরনের উদ্বেগ থেকে বড় লেনদেন নিষ্পত্তিতে অন্য ব্যবস্থা ব্যবহার করছিল ব্যাংকগুলো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্ভারে ত্রুটির কারণে গত ফেব্রুয়ারি থেকে আরটিজিএসে লেনদেন কমে যায়। এরপর লেনদেন বাড়াতে আগস্টে ব্যাংকগুলোকে বিভিন্ন দিক-নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকার পর গত দুই মাস ধরে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএসে লেনদেনে গতি ফিরেছে।

সাধারণত কোনো একটি ব্যাংকের গ্রাহক তার নিজের একাউন্ট থেকে অনলাইনে সংশ্লিষ্ট ব্যাংকের ট্রেজারি বিভাগে জানাবে যে, তার একাউন্ট থেকে অন্য একটি ব্যাংকের কোনো গ্রাহকের একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হবে। ব্যাংকের ট্রেজারি বিভাগ ওই পেমেন্ট অর্ডার বাংলাদেশ ব্যাংকের আরটিজিএসে পাঠানোর সাথে সাথেই সেই একাউন্টে ওই পরিমাণ টাকা জমা হয়ে যাবে। এইভাবেই আরটিজিএসে অর্থ লেনদেন হয়ে থাকে।

Tags: অনলাইন ব্যাংকিংবাংলাদেশ ব্যাংকব্যাংক
Previous Post

আ. লীগের সাবেক এমপি রনি বিএনপিতে

Next Post

সহিংসতার শিকার ৯৭ শতাংশ নারী ‘বিচার’ পান না

Next Post
সহিংসতা

সহিংসতার শিকার ৯৭ শতাংশ নারী ‘বিচার’ পান না

ঘুরবেন, নাকি ঘুরাইবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT