চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন থেকে গুলিস্তান লাল-সবুজের জার্সিময়

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
7:34 অপরাহ্ন 31, মে 2019
in বাংলাদেশ, স্পোর্টস
A A

বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে মাশরাফী-তামিম-সাকিবরা। ক্রিকেটারদের সমর্থন যোগাতে টাইগারপ্রেমীরাও কম যান না। অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুলিস্তান হকার্স মার্কেট, পুরোটা জুড়েই বাংলাদেশের ক্রিকেটারদের লাল-সবুজের জার্সির সমারোহ, সেখানে হুমড়ি খেয়ে পড়েছেন তারা।

সমর্থকরা বলছেন, টাইগারদের পাশে থাকতে, অনুপ্রেরণা দিতেই জাতীয় দলের জার্সি কিনছেন তারা। শুক্রবার দুপুরে গুলিস্তানের পুরো হকার্স মার্কেটে ধুম লেগেছে মাশরাফীদের জার্সি কেনা-বেচায়।

নারায়ণগঞ্জ থেকে জার্সি কিনতে এসেছেন ক্রিকেটপাগল জিএম রাব্বি। তিনি চ্যানেল আই অনলাইনকে জানালেন, ছোট ভাগিনা ও নিজের জন্য জার্সি কিনছেন।

তবে রাব্বি অসন্তুষ্ট জার্সির দাম নিয়ে। বিক্রেতারা যে যেমন দর কষে জার্সি বিক্রি করে চলেছেন। রাব্বির সঙ্গে একমত ঢাকা কলেজের শিক্ষার্থী জুলফিকার আহমেদ।

তিনি বললেন, বেশ কয়েকজন বন্ধু মিলে জাতীয় দলের জার্সি পরে খেলা দেখব, তাই সাত আটটা জার্সি কিনতে গুলিস্তানে আসা। কিন্তু দামের সঙ্গে মিলিয়ে জার্সি পছন্দ হচ্ছে না। পরে বেশ কিছুক্ষণ ঘুরে কাঙ্ক্ষিত দামেই কয়েকটি জার্সি কিনে ফেলেছেন জুলফিকার।

গুলিস্তান হকার্স মার্কেটের বিক্রেতা জামান দাম নিয়ে জানালেন, এখন বিশ্বকাপের মৌসুম, জার্সিতো বেশি বিক্রি হবেই, বেশ সাড়া মিলছে। একটু কম দামি জার্সি হকার্স মার্কেটে ১৫০-৩০০ টাকা, আর দামি জার্সি ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি জার্সি বিক্রি হচ্ছে বলেও জানান জামান।

গুলিস্তানের নবারুণ স্পোর্টসে কাজ করেন সাকিব। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারে নামে নাম এ বিক্রেতা জানালেন, বিশ্বকাপ উপলক্ষে ক্রেতাদের জার্সি কেনার ধুম পড়েছে। উন্নতমানের জার্সি ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন।

শুধু গুলিস্তান নয়, ডিজিটাল যুগে অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকেও জার্সি কিনছেন টাইগার ভক্তরা। ক্রিক শপ বিডি, জার্সি ফ্রিক বিডি, জার্সি হাউজসহ অনলাইনে কেনাকাটার বেশকিছু ডিলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জার্সি বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। ক্রেতারা সেখান থেকেও জার্সি কিনছেন।

জার্সি হাউজের কর্তৃপক্ষ জানালেন, ঈদ মৌসুমে জার্সি বিক্রি করতে তারা হিমশিম খাচ্ছেন। ঈদের মৌসুমে কুরিয়ার সার্ভিসের কাজের প্রেশার এবং আরও কিছু জটিলতার কারণে ডেলিভারি দিতে দেরি হচ্ছে বলেও জানান তিনি।

অনলাইনে জার্সি কিনে ক্রেতারা অবশ্য খুশিই। জার্সি ফ্রিক বিডি থেকে টাইগারদের জার্সি কিনেছেন সাজ্জাদুর রহমান নামের একজন। বললেন, আমি তৃপ্ত যেমনটা আশা করেছিলাম ঠিক তেমন ফেব্রিক্সের জার্সি দেয়ায় জার্সি ফ্রিক বিডিকে ধন্যবাদ।

ঈদ মৌসুমে ঈদের কেনাকাটার পাশাপাশি জার্সি কিনতেও আগ্রহী ক্রেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে গিয়ে দেখা যায়, স্পোর্টসের দোকান ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের দোকানে জার্সি বিক্রি হচ্ছে দেদার।

বসুন্ধরা সিটির এক বিক্রেতারা চ্যানেল আই অনলাইনকে জানালেন, প্রতিদিন গড়ে ৩০-৩৫টি জার্সি বিক্রি করছেন তারা।

বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি বিক্রির সত্ত্ব পেয়েছে স্পোর্টস এন্ড স্পোর্টজ। এক বছরের জন্য জার্সি বিক্রির সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানটি জানাচ্ছে, পোশাকের ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হচ্ছে বাংলাদেশ দলের জার্সি। দাম ১ হাজার ১৫০ টাকা।

থাকছে অনলাইনে কেনার সুযোগও। ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি, এই দুই অনলাইন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জার্সি বিক্রি করছে।

এছাড়া ডিমানি অ্যাপের মাধ্যমেও ক্রেতারা জার্সি কিনতে পারছেন। আর সারাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করছে রবিন স্পোর্টস।

ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্যও ম্যাচ ভেন্যু থেকে বাংলাদেশ দলের জার্সি কেনার সুযোগ থাকছে। প্রবাসী দর্শকরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন।

ম্যাচ ভেন্যু ও ভেন্যুর বাইরে আইসিসির অফিসিয়াল স্টোরেও টাইগারদের জার্সি বিক্রি করছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।

৩০মে থেকে শুরু হওয়া ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৯৯২ সালের ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে এবারের আসরে। ১০ দলের সবাই একে অন্যের বিপক্ষে খেলে সেরা চার দল যাবে সেমিফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

Tags: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশের জার্সিবিশ্বকাপ-২০১৯
Previous Post

পাকিস্তানকে পাত্তাই দিল না উইন্ডিজ

Next Post

ঈদ উপলক্ষে চাঙা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি

Next Post
ফাইল ফটো

ঈদ উপলক্ষে চাঙা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি

ডি ভিলিয়ার্সকে টপকে ছক্কার ‘রাজা’ গেইল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT