চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনলাইন জীবন থেকে বাস্তব জগতে ফিরে খুব ভালো লাগছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 29, নভেম্বর 2021
in বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবে অতিথিরা লাল গালিচায় হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার সন্ধ্যায় কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৩তম আসরে দেখানো হয়েছে মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন ফারুকী।

অনলাইনের বদলে সশরীরে উপস্থিত থাকে পেরে আনন্দ প্রকাশ করেছেন এই নির্মাতা।

উৎসবের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “‘বিশেষ প্রদর্শনী’তে আমাদের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ উপস্থাপন করার ঠিক আগে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অনলাইন জীবন থেকে বাস্তব জগতে ফিরে খুব ভালো লাগছে!”

ফারুকী ছাড়াও উপস্থিত ছিলেন ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির সংগীত পরিচালক ও সহ-প্রযোজক এ আর রহমান এবং ছবির প্রধান নারী চরিত্র অস্ট্রেলিয়ান মেগান মিচেল।

কাইরো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো সহ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যান্য বিভাগের পাশাপাশি এবছর বিভিন্ন দেশের মোট ১৬টি সিনেমার ‘বিশেষ প্রদর্শনী’ করছে উৎসব কর্তৃপক্ষ। তারমধ্যে ‘নো ল্যান্ডস ম্যান’ একটি।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব বলা হয় কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। এই আসরে ৬৩টি দেশের মোট ৯৮টি সিনেমা প্রদর্শিত হবে। শুক্রবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে জুরিদের প্রধান বিখ্যাত নির্মাতা এমির কুস্তরিকা।

তৃতীয় বিশ্বের একজন মানুষের অস্তিত্বহীনতার বেদনাই ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রধান অনুষঙ্গ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও বাংলাদেশ থেকে আছেন তাহসান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ খোজে।

ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবে এ আর রহমান ছাড়াও প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি।

চ্যানেল আই অনলাইন সংবাদ পাঠিকা ও সাংবাদিকদের সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমাটি নিয়ে ফারুকী তার নিজের অনুভূতি জানিয়ে আগেই বলেন, ‘নির্মাতা হিসেবে নিজের ব্যক্তিগত কিছু অনুভূতিকে সিনেমায় ব্যাখ্যা করেছি! যা মানসিক আঘাত আমার পৃথিবী নিয়ে ভাবনার এবং দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার জন্ম হয়েছে দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালীতে। এই এলাকার মানুষদের নিয়ে বহু বছর ধরেই ট্রল করা হয়। তাই, খুব কম বয়সেই আমি বুঝে গেছি, এই ট্রলের হাত থেকে নিজেকে রক্ষা করার উপায় খুঁজে বের করতে হবে! কোন এলাকা থেকে এসেছি তা নিয়ে মিথ্যা বলা শুরু করলাম। আমার স্কুলের কোনো বন্ধুকে বাড়িতে আনতাম না, তারা যেন আমার বাবা মায়ের আঞ্চলিক ভাষা শুনে আমার এলাকা সম্পর্কে ধারণা করতে না পারে। বড় হতে হতে বুঝতে পেরেছি এটা মনের ওপর কেমন প্রভাব ফেলে, কীভাবে আমাদের হৃদয়ে একটি শূন্যস্থান তৈরি করে দেয় যখন আমরা নিজের পরিচয়ে পরিচিত হতে পারি না, নিজেকে গ্রহণ করতে পারিনা, নিজের পরিচয় নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারি না। এই বিষয়টি আমার কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। ছোটবেলার এই অস্তিত্বহীনতার বেদনা ‘নো ল্যান্ডস ম্যান’ -এর কেন্দ্রীয় চরিত্র অনুভব করে।’

‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে।

Tags: অঞ্জন চৌধুরীএ আর রহমাননওয়াজউদ্দিন সিদ্দিকীনুসরাত ইমরোজ তিশানো ল্যান্ডস ম্যানফরিদুর রেজা সাগরমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
Previous Post

চোখ মেলতেই মুশফিক আউট

Next Post

হেলমেটে বলের আঘাত, মাঠের বাইরে ইয়াসির

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলমেটে বলের আঘাত, মাঠের বাইরে ইয়াসির

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসিরের ‘কনকাশন সাব’ সোহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT