চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ‘মাতাল’-এর প্রথম গান, বিস্মিত অধরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের নবীন মুখ অধরা খান। মুক্তির প্রতীক্ষায় আছে তার প্রথম ছবি ‘মাতাল’। পোস্টার, টিজারের পর এবার ইউটিউবে এলো ছবির প্রথম গান। অথচ খোদ নায়িকাই নাকি জানতেন না!

লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে ‘মাতাল’ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে শুক্রবার বিকেলে। অথচ গানটি ইউটিউবে দেখে নায়িকা বিস্মিত! শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান অধরা।

অধরা খান বলেন, শুক্রবার বিকেলে ৪ টার দিকে আমাকে একজন গানের লিঙ্ক পাঠায়। আমি সারপ্রাইজড হয়েছি! আগে থেকে কেউ আমাকে বলেনি যে গান আসবে। অফিসিয়ালি এটাই আমার প্রথম সিনেমার গান!

অসংখ্য সুপারহিট ছবির নির্মাতা শাহীন সুমনের হাত ধরে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন অধরা খান। তার প্রথম ছবি ‘মাতাল’-এ নায়ক হিসেবে পেয়েছেন সাইমন সাদিককে।

প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত অধরা। চারদিক থেকে সবার ভালো রেসপন্স পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, প্রথম গান প্রকাশের পর সবাই পজিটিভ রেসপন্স দিচ্ছেন। নেতিবাচক মন্তব্য চোখে পড়েনি। আমার এবং সাইমন ভাইয়ের রোমান্স সবাই গ্রহণ করেছেন।

নবাগত এই নায়িকার সাথে আলাপ করে জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ‘মাতাল’ মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে ডেট নেয়া আছে। তবে ওই তারিখে ছবিটি আসবে কিনা এখনও চূড়ান্ত হয়নি।

‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গেল ঈদুল আযহায় ছবির মুক্তির কথা শোনা গেলে একেবারে শেষ সময় ‘মাতাল’ মুক্তি থেকে সরে আসে ছবির প্রযোজক।

শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন। ছবিতে সাইমন-অধরা ছাড়াও আছেন শিপন ও অরিন, মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরী প্রমুখ।

Tags: অধরা খানলিড বিনোদনশিহাব শাহীনসাইমন সাদিক
Previous Post

বৃহত্তর ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা

Next Post

নড়বড়ে শুরুর পর ইনিংস মেরামতের চেষ্টা

Next Post

নড়বড়ে শুরুর পর ইনিংস মেরামতের চেষ্টা

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT