চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে বিক্রির জন্য ৮ লাখ ডলারের ভুয়া প্রসাধনী আমদানি, আটক ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 21, আগস্ট 2019
in অপরাধ, আন্তর্জাতিক
A A
নকল প্রসাধনী-সিঙ্গাপুর

উন্নতমানের প্রসাধনীর জন্য বিখ্যাত সিঙ্গাপুরেও ধরা পড়ল ভুয়া প্রসাধনী এবং পারফিউম। দেশটিতে ১৬ হাজার পিস নকল প্রসাধনী পণ্য আমদানি এবং সঙ্গে রাখার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জব্দ পণ্যগুলোর মূল্য ৮ লাখ মার্কিন ডলারেরও বেশি।

সিঙ্গাপুর পুলিশ বাহিনী এবং সিঙ্গাপুর শুল্ক বিভাগ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই সিঙ্গাপুর শুল্ক বিভাগ নকল সন্দেহে ২শ’টির বেশি পারফিউম এবং অন্যান্য কসমেটিক পণ্যের একটি চালান পরীক্ষা করে দেখে। পণ্যগুলো নকল, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে বিস্তারিত তদন্তের জন্য মামলাটি সিঙ্গাপুর সিআইডির কাছে হস্তান্তর করে শুল্ক বিভাগ।

এরপর তদন্তের এক পর্যায়ে টানা ১৯ ঘণ্টার অভিযানে গত ৬ আগস্ট সিআইডির কর্মকর্তারা ২১ এবং ২৩ বছর বয়সী দুই তরুণীকে আরও বিপুল পরিমাণ আমদানিকৃত ভুয়া প্রসাধনীর মজুদসহ গ্রেপ্তার করেন।

সিঙ্গাপুরের ট্যাম্পাইনস নর্থ ড্রাইভ এবং সানভিউ রোড এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার ও পণ্য জব্দ করতে সফল হয় সিআইডি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই নারী নকল পণ্যগুলো অনলাইনে বিক্রি করার জন্য এনেছিলেন। পণ্যগুলোর গায়ে ভুয়া ট্রেডমার্ক ছাপানো রয়েছে।

Previous Post

তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়া হবে: কাদের

Next Post

নায়করাজ রাজ্জাককে হারানোর দুই বছর

Next Post

নায়করাজ রাজ্জাককে হারানোর দুই বছর

বান্দরবানে অপহরণের একদিন পর পালিয়ে এলো ২ ড্রাইভার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT