চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে কনস্যুলার সেবায় খুশি সৌদি প্রবাসীরা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
12:39 অপরাহ্ন 03, অক্টোবর 2020
in প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কনস্যুলার সেবা পৌঁছে দিতে অনলাইনে সেবা প্রবর্তন করায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।

জেদ্দা কনস্যুলেট সেবা গ্রহণকারী প্রবাসীরা লেবার উইং, পাসপোর্ট উইং, ভিসা সেকশন, ওয়ান স্টপ সার্ভিস ছাড়াও কনস্যুলেটে ভিজিট ছাড়াই সৌদি আরবের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে কনস্যুলার সেবা বিশেষ করে পাসপোর্ট রি-ইস্যু, প্রবাসী কার্ড, মৃত প্রবাসীদের স্থানীয়ভাবে দাফনের জন্য এনওসি প্রদানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সেবা গ্রহণ করতে পারবে।

এতে করে দীর্ঘদিন থেকে চলমান কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীরা দালালদের হয়রানিসহ বিভিন্ন ঝক্কি ঝামেলা থেকে স্বাচ্ছন্দে সেবা গ্রহণ করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ জানিয়েছেন, এখন আর প্রবাসীদেরকে দীর্ঘক্ষণ প্রচণ্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করতে হবে না।  সৌদি আরবের প্রতিটি অঞ্চলে প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন, অনলাইনে কনস্যুলার সেবা, কনস্যুলেটের ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে উম্মুক্ত করে দেওয়া হয়েছে কনস্যুলার সেবা।  প্রবাসীরা যখন ইচ্ছা যে কোন স্থান থেকে অথবা ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারছেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সৌদি আরব জুড়ে লকডাউন কারফিউ বলবত ছাড়াও বর্তমানে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলার সেবা প্রদান করতে হচ্ছে এতে করে সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে এসব বিবেচনা করেই প্রবাসীদের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এতে করে একদিকে সেবা গ্রহণ করতে এসে প্রবাসীরা তাদের সময় সাশ্রয়ের পাশাপাশি সেবা গ্রহণ করার সময়টি কাজে লাগাতে পেরেছেন যার কারণে প্রবাসীদের আয় আগের চেয়ে অনেক বেড়ে যাবে বলে তিনি মনে করেন। অনলাইনে কনস্যুলার সেবা চালু করার পর দালালদের বিষয়ে দীর্ঘদিনের অভিযোগগুলো ছিল তা এখন আর শোনা যায় না।  তিনি বলেন প্রবাসীরা এখন অনেক সচেতন অনলাইনে সেবা গ্রহণ করতে প্রথমদিকে কিছুটা ঝামেলা মনে হলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

পাসপোর্ট সেবা গ্রহীতাদের http://www.dip.gov.bd/sites/default/files/files/dip.protal.gov.bd/firms/e6754fe af35 4cb9 a653 05593c4da681/Reissue%20form.pdf হতে আবেদন সংগ্রহ পূর্বক পূরণ করে পূরণকৃত আবেদনটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার alawwal bank আইবান একাউন্ট নাম্বার: sa6250000000054073707055 , উল্লেখপূর্বক জরুরী পাসপোর্ট এর জন্য সৌদি রিয়াল ৪১৫ ও সাধারণ পাসপোর্ট এর জন্য সৌদি রিয়াল ১২৫ পেশাজীবীদের জন্য পাসপোর্টের ফি সৌদি রিয়াল ৪১৫ অনলাইন ব্যাংক ট্রান্সফার করে আবেদনটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার ইমেইল:fspvjeddah@gmail.com এ আবেদনপত্র পাসপোর্ট ও ইকামার ফটোকপি এবং ব্যাংকের অনলাইন ফি জমাকৃত রশিদ এর স্ক্যান কপি সংযুক্ত করে পাঠিয়ে দিলে কনস্যুলেট কর্তৃক যাচাই-বাছাই করে আবেদনকারীকে ফিরতি মেইলে বিস্তারিত জানিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

এছাড়া প্রবাসী কার্ডের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর ওয়েবসাইট (www.wewb.gov.bd) ভিজিট করে ডিজিটাল সেবা সদস্যপদ নিবন্ধন এর মাধ্যমে অনলাইনে যথাযথভাবে আবেদন ফরম পূরণ করে সদস্য নিবন্ধন ফি বাবদ সৌদি রিয়াল ১৭০, consulate general of Bangladesh,alawwal bank account no.SA0550000000054073707014, জমা করে ডকুমেন্ট আপলোড অপশন এ যে পাসপোর্ট এর ঘরে পাসপোর্ট কপি (পিডিএফ) এবং ভিসা ও ইকামার উপরে ইকামার কপি পিডিএফ আপলোড করে ডাউনলোডকৃত অনলাইন অ্যাপ্লিকেশন কপি, পাসপোর্ট কপি, ফি জমা করার রশিদ wewbma.jeddah@gmail.com, ঠিকানায় ইমেইল করলে উক্ত ইমেইল প্রাপ্তির পর কনস্যুলেট করতে যাচাইয়ান্তে সঠিক পাওয়া গেলে সদস্য নিবন্ধনের ইলেকট্রনিক কপি আবেদনকারীর ইমেইলে প্রেরণ করা হয় বলে তিনি মন্তব্য করেন।

কনস্যুলেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ প্রবাসীসহ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা মনে করেন কনস্যুলেট এর উদ্যোগ সফলতার দ্বারপ্রান্তে নিতে হলে সেবা প্রদানকারীদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই আরো উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তাহলে প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যে উদ্যোগ নেয়া হয়েছে তা সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: কনস্যুলার সেবাপ্রবাসীসৌদিসৌদি আরব
Previous Post

কেমন হবেন নতুন অ্যাটর্নি জেনারেল?

Next Post

লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ অভিবাসী

Next Post
লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ অভিবাসী, বাংলাদেশি শ্রমিকদের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ অভিবাসী

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও অতিথি সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে নিয়ে আশরাফ শিশিরের ‘৫৭০’ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT