চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য মামুন নির্দোষ, পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছেন: আসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

‘একটা লোক যদি বিদেশ যায়, তার যদি বৈধ ভিসা থাকে এবং ইমিগ্রেশন ক্রস করে তবে সে আদম হয় কীভাবে?’-কথাগুলো বলছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর।

মালয়েশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আড়ালে আদম পাচারের অভিযোগে চিত্রপরিচালক অনন্য মামুনকে সন্দেহজনকভাবে ২৪ ডিসেম্বর গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। এরপর দুই সপ্তাহের বেশি পুলিশ হেফাজতে থাকার পর মামুন দেশে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলে কণ্ঠশিল্পী আসিফ উপস্থিত থেকে এ কথা বলেন।

এসময় আসিফ বলেন, প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা মহাপাপ। অনন্য মামুন যখন পুলিশ ক্লিয়ারেন্স পেল, তখন আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। তার আগে বলা হচ্ছিল আদম পাচারকারী, বাংলাদেশের কলঙ্ক ইত্যাদি।
মূর্তিকারিগর
এখন অনন্য মামুন নির্দোষ প্রমাণ হয়েছে। তিনি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছেন। এরপরেও আমরা আমাদের ভুলগুলো শুধরে নিলে আর সমস্যা হবে না। আমরা যদি ভুল করে থাকি, তবে অনুশোচনায় ভুগবো। কারণ ছোট একটা ইন্ডাস্ট্রি এখানে। বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু শোবিজে কিছু হলেই মুশকিল।

মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে অনন্য মামুন বলেন, একটি চক্র আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে, মালয়েশিয়া থেকে আমরা আর ফিরবো না। তারা আমার কাছে ৫০ হাজার রিংগিত ও ৫০০ টিকিট চেয়েছিল। আমি তাদেরকে দেইনি। যে কারণে তারা পুলিশ দিয়ে আমাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে চেয়েছিল। তারা হুমকি দিয়েছিল আমাকে আর শো করতে দিবে না।

তিনি বলেন, আমাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করলেও পরে তারা ছেড়ে দেয়। কারণ আমি নির্দোষ ছিলাম। এরপর সবাই দেশে ফিরে আসে। প্রত্যেকের কাছে ছিল বৈধ ভিসা। এমনকি রিটার্ন টিকিট পর্যন্ত করা ছিল। আমাদের টিমের কেউ অপরাধমূলক কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ সে ধরণের কোনো তথ্যও পায়নি।

আদম পাচারের অভিযোগ জেনেই পরিচালক সমিতি অনন্য মামুনের সদস্যপদ বাতিল করে দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিচালক সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করেছে এটা আমি গণমাধ্যমের বরাত দিয়ে জেনেছি। হাতে কোনো চিঠি পাইনি।

সংবাদ সম্মেলনে পুলিশি ক্লেয়ারেন্সরও প্রমাণ দেখান অনন্য মামুন
সংবাদ সম্মেলনে পুলিশি ক্লেয়ারেন্সরও প্রমাণ দেখান অনন্য মামুন

অনন্য মামুন বলেন, প্রমাণ হয়েছে আমি নির্দোষ। যে সব কাগজপত্র দ্বারা প্রমাণ হয়েছে আমি নির্দোষ সবগুলোই জমা দিয়েছি। আশা করছি পরিচালক সমিতি সুষ্ঠুভাবে যাচাই করে আমার সদস্যপদ আবার ফিরিয়ে দেবে।

এই সংবাদ সম্মেলনে অনন্য মামুন আরো জানান, এর আগে ওমানে ঢালিউড ব্লাস্ট নামে একটি শো সফলভাবে শেষ করেছি। এপ্রিলে আবার মালদ্বীপ শো করতে যাচ্ছি। আগামীতে আরো কয়েকটি শো হবে। যত বাঁধা আসুক ওভারকাম করে যাবো। বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও ইমন। তারা দুজনেই জানান, অনন্য মামুন নির্দোষ প্রমাণিত হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় ওই শোটি ছিল সফল, সে দিকটাও তুলে ধরেন।

Tags: অনন্য মামুনআসিফচ্যানেল আইমালয়েশিয়াসংস্কৃতি
Previous Post

নিবন্ধন করেও পরীক্ষা দেয়নি পৌনে ৪ লাখ শিক্ষার্থী

Next Post

আরো ১৩০ দেশে চালু হলো ডেটা সাশ্রয়ী ইউটিউব গো

Next Post
ইউটিউব গো

আরো ১৩০ দেশে চালু হলো ডেটা সাশ্রয়ী ইউটিউব গো

ক্যান্সার

ক্যান্সার বিষয়ে সচেতন করতে দৌড়াবেন আহসান হাবীব, নিশাত, মাবিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT