চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফারাবীসহ ৩ জন ৭ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 পূর্বাহ্ন 10, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শফিউর রহমান ফারাবীসহ ৩ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে নেওয়া অন্য আসামীরা হলেন, জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। এই তিনজনই ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামী।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর ২য় হাকিম আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে সিলেটটুডে২৪ ডট কম সূত্রে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী জানান, অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফারাবিসহ ৩ জনের ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো বলেন,আজ থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।

আর মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

সকালে শফিউর রহমান ফারাবীকে আদালতে হাজির করে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুক্তমনা লেখক ও ব্লগারদের হুমকি প্রদান করে আলোচনায় উঠে আসে ফারাবী। ২০১৩ সালে খুন হওয়া ব্লগার রাজিব হায়দারের জানাযা পড়ানো ইমামকে হত্যার হুমকি দিয়ে ধর্মীয় উগ্রবাদী হিসেবে দেশজুড়ে পরিচিতি পায় ফারাবী। গত ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়কে হত্যার পর সিলেট থেকে গ্রেফতার করা হয় তাকে।

সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় ১২ মে সকালে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। আনসারউল্লাহ বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেওয়া হয়।

অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে ফটোসাংবাদিক ইদ্রিস আলী জামিনে আছেন ও মান্নান রাহি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Tags: অনন্ত বিজয়ব্লগার খুনব্লগার হত্যা
Previous Post

কোন কারণে কাজলকে অপছন্দ করেন আব্রাম

Next Post

শিশু সাঈদ হত্যা মামলার আসামী ওলামা লীগ নেতার আত্মসমর্পণ

Next Post

শিশু সাঈদ হত্যা মামলার আসামী ওলামা লীগ নেতার আত্মসমর্পণ

মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে জনপ্রিয়তায় এগিয়ে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT