চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্তর ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা: ১২ হাজার ভক্তের আবেদন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 18, মে 2020
in বিনোদন
A A

বরাবরই মানবিক মানুষ হিসেবে সুনাম অর্জন করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বিপদে আপদে ছুটে যান মানুষের পাশে। এবার এ নায়ক তার ভক্তদের পাশে দাঁড়াচ্ছেন ভিন্নভাবে।

ক’দিন আগেই অনন্ত জলিল ঘোষণা দেন যে, তার ৫০০ জন অসচ্ছল আর অসহায় ভক্তকে যাকাতের ফান্ড থেকে ১০ লাখ টাকা দেবেন! এমন ঘোষণার পর অন্তত ৬ হাজারের মতো আবেদন পড়ে। যা দেখে বিস্মিত এই নায়ক।

এতো আবেদন দেখে পরবর্তীতে ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা ঘোষণা করেন তিনি। আবেদনকারীর সংখ্যা দেখে সোমবার (১৮ মে) দুপুরে সে সিদ্ধান্ত থেকেও সরে আসতে হলো এই ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজককে!

কারণ, তিনি জানিয়েছেন সর্বশেষ ১২ হাজার আবেদন জমা পড়েছে! আর সেজন্য আরো পাঁচ লাখ টাকা বাড়িয়ে মোট ২৫ লাখ টাকা দিতে যাচ্ছেন ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক।

সোমবার বিকেলে ফেসবুক লাইভে এসে অনন্ত জানান, ১২ হাজার আবেদনকারীকেই ফোন করা হচ্ছে। তাদের সঙ্গে কথা বলেই সঠিক মানুষটিকে বেছে নেয়া হবে।

আগামী ২০ মে (২৬ রোজায়) অনন্ত তার যাকাত ফান্ড থেকে অসহায় ভক্তদের অর্থ প্রদান করবেন।

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীদের৷

Tags: অনন্ত জলিলদিন দ্য ডেফান্ডফ্যানবর্ষাভক্তযাকাতলিড বিনোদন
Previous Post

বিটিআরসি’তে আরও ১ হাজার কোটি টাকা জমা দেবে গ্রামীণফোন

Next Post

মা-ছেলের হৃদয়স্পর্শী গল্পে ‘ঈদের ছুটি’

Next Post

মা-ছেলের হৃদয়স্পর্শী গল্পে ‘ঈদের ছুটি’

যৌনপল্লীতে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে তরুণদের সংগঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT