চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক মোহাম্মদ শফি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in বাংলাদেশ
A A
প্রয়াত অধ্যাপক মোহাম্মদ শফি, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজসেবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত মৎস্যবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ শফি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৎস্যবিজ্ঞান বিভাগে সকাল সাড়ে ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে দুপুর দুইটায় দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

১৯৯৮ সালে তিনি গড়ে তোলেন ‘অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ বিভাগ’ যা এখন নাম পাল্টে মৎস্যবিজ্ঞান বিভাগ।

বিভাগটির নিজস্ব ভবন করতে ২০০০ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা বরাদ্দ দিলে সে টাকায় পাঁচ তলার ভিতসহ একতলা পর্যন্ত হয়ে তা থেমে যায়। ১৫ বছর কাজ আটকে থাকলে ২০১৪ সালে অধ্যাপক শফি উপার্জন থেকে জমানো প্রায় ৭০ লাখ টাকা দিয়ে দেন।

অধ্যাপক শফি ১৯৬৯ সালে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ১৯৭২ সালে যোগ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৩ সালের জুনে প্রাণিবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার শুরু।

চার বছরের অবৈতনিক ছুটি নিয়ে ১৯৭৮ সালে ইরাকের বাগদাদ বিশ্ববিদ্যালয়ে মাছের ওপর গবেষণা করেন। দেশে ফিরে পুনরায় যোগ দেন নিজ বিভাগে। তিনি বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান গেছেন ২০০৫ সালে।

Previous Post

রাশিয়ায় হচ্ছে না আইস হকি চ্যাম্পিয়নশিপ

Next Post

তিন ডোজ টিকা নেয়া কমলা হ্যারিস করোনা আক্রান্ত

Next Post
কমলা হ্যারিস করোনা আক্রান্ত, বৈঠকে মুখোশ পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ডোজ টিকা নেয়া কমলা হ্যারিস করোনা আক্রান্ত

বাফুফে ভবনের সামনে ফুলের সাজসজ্জা ও বাস উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফার বাস উপহার পাচ্ছে বাফুফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT