চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধিনায়ক’ মাশরাফীর সামনে গর্বের উপলক্ষ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:10 অপরাহ্ন 13, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: চলার পথ ছিল বন্ধুর। ধারাবাহিক চোটের ধকল লক্ষ্য নির্দিষ্ট করতে দেয়নি কখনো। তারপরও এগিয়ে চলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। একটি একটি করে ম্যাচ খেলে ধাবিত ‘নড়াইল এক্সপ্রেস’ চলে এসেছেন বিশেষ উপলক্ষের সামনে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ওয়ানডে অভিষেকের দিনটি অধিনায়ক মাশরাফীর জন্যও গৌরবের, রেকর্ডের।

উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস করতে নামলেই বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে (৭০) নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন মাশরাফী। ছাড়িয়ে যাবেন এক সময়কার সতীর্থ ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার সুমনকে (৬৯)। মাশরাফীর কাছে গর্বের উপলক্ষ এটি। খেলোয়াড় হিসেবে বাংলাদেশের লাল-সবুজ জার্সিটা গায়ে জড়ানোও সীমাহীন গর্বের তার কাছে।

‘বাংলাদেশ দলের হয়ে দীর্ঘসময় অধিনায়কত্ব করতে পেরেছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য খুব গর্বের। কাল যদি মাঠে নামতে পারি, ওয়ানডে সংস্করণে সবথেকে বেশি ম্যাচ অধিনায়কত্ব করার সুযোগ হবে। অবশ্যই এটা দারুণ অনুভূতি। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ দলের ১১জন বা ১৫ জনের একজন হয়ে থাকা। বাংলাদেশ দলের একজন সদস্য হয়ে থাকাও কিন্তু বিরাট গর্বের ব্যাপার।’

২০০১ সালে অভিষেকের পর মাশরাফী চোটের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে নিয়েছেন ক্যারিয়ার। টেস্ট অধিনায়কত্ব পান ২০০৯ সালে, উইন্ডিজ সফরে। কিন্তু নেতৃত্বের প্রথম টেস্টেই চোট পেয়ে ছিটকে যান। পরে আর টেস্টে ফেরাই হয়নি।

ওয়ানডে দলে ফেরেন ২০১০ সালের ইংল্যান্ড সফরে। ওই বছরই আবারও চোটে ছিটকে যান। সুযোগ হয়নি ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলার। শঙ্কা, সংশয় নিয়ে সেসময় ক্যারিয়ার আগায় কচ্ছ্বপগতিতে।

আলোর পথ খুঁজে পান ২০১৪ সালের শেষদিকে। তখন মুশফিকুর রহিমের নেতৃত্বে টানা ১৩ ওয়ানডেতে হার দেখে বাংলাদেশ। মাশরাফী কাঁধে আবারও চাপে নেতৃত্বভার। হারের অন্ধকার সরিয়ে জয়ের প্রদীপ জ্বালান মাশরাফী। প্রথম অ্যাসাইনমেন্টেই জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইশওয়াশ করে বাংলাদেশ। তৃতীয় দফায় নেতৃত্ব পেয়ে পাল্টে দেন বাংলাদেশ দলকেই। গেল চার বছরে ৬২ ম্যাচে ৩৬বার জয়ীর বেশে মাঠ ছেড়েছে টাইগাররা।

মাইলফলকের ম্যাচের আগে মাশরাফী ফিরে গেলেন অতীতে। সিলেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বসে শোনালেন নিজের ভাঙা-গড়ার গল্প।

‘২০১৪ সালে আবার যখন অধিনায়কত্ব পাই, তখন কোনো আশা নিয়ে শুরু করিনি। তার আগেও দুবার অধিনায়কত্ব পেয়েছি। শুরুতে এক-দুই-তিন বা চার-পাঁচ ম্যাচ পর ইনজুরিতে পড়ে গিয়েছি। ইনজুরিতে পড়ে টিম থেকে বাদ হয়েছি। দীর্ঘদিন বাইরে ছিলাম। পরেরবার আবার একই পরিস্থিতি। অধিনায়কত্ব আমার ইস্যুতে ছিল না। আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা। পরেরবার(২০১৪) যখন অধিনায়কত্ব পেয়েছিলাম, তারপর থেকে অনেককিছু আমি ভাবিনি।’

‘তবে প্রথমবার(২০০৯ সাল) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন অধিনায়কত্ব পাই, তখন অনেক আশা ছিল। টেস্ট ক্রিকেটে তখন পুরোপুরি ছন্দে ছিলাম। ২০০৮ সালে টেস্টে খুব ভালো ফর্মেও ছিলাম। তখন অনেক আশা ছিল। ২০১৪ সালে যখন আবার দায়িত্ব পাই, তখন নিজেকে নিয়ে ভবিষ্যত চিন্তা করা বা খেলোয়াড় হিসেবে নিজে কোনো কিছু সেট করতাম না। চলতে থাকুক যতদিন চলতে থাকে। এভাবেই চিন্তা করেছি। এভাবে করতে করতে প্রায় চার বছর হতে যাচ্ছে।’

Tags: মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

পুলিশি অত্যাচারে আমার নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না: নীরব

Next Post

উত্তরখানে রব মান্নার নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রচারণা শুরু

Next Post

উত্তরখানে রব মান্নার নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রচারণা শুরু

আশা জাগিয়ে সেমিতেই বাংলাদেশের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT