চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধিনায়ক’ কোহলি এখন সবচেয়ে সফল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 26, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের বিশাল এক জয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে ভারত। আর নেতৃত্বে জয়ের বিচারে স্বদেশী সাবেক অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ শিখরে বসেছেন বিরাট কোহলি।

সাদা পোশাকে শেষ জয়টির পর পরিসংখ্যান বলছে দেশে কিংবা বিদেশে, ভারতের সফলতম টেস্ট অধিনায়ক এখন কোহলি। ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় বা তার সদ্য আগের মহেন্দ্র সিং ধোনিকে।

জয়ের সংখ্যায় ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হতে বিরাট কোহলির লাগল ৪৭ টেস্ট। যাতে নেতৃত্ব দিয়ে ২৭টি জয় এনেছেন তিনি। ধোনির নেতৃত্বে ৬০ টেস্টে ২৭টি জয়ই পেয়েছিল ভারত। আপাতত সফলতায় এই জায়গায় যৌথভাবে বসে দুজনে।

ভারতের বদলে যাওয়ার শুরু যে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, তার আমলে ৪৯ টেস্টে ২১ জয় আছে দেশটির। আর মোহাম্মদ আজহারউদ্দিনের অধীনে ৪৭ টেস্টে ১৭ জয় লেখা ইতিহাসে।

সবমিলিয়ে ভারতের হয়ে টেস্ট জয়ের সফলতম চেয়ারটি একার করে নিতে উইন্ডিজ সিরিজেই সুযোগ পাচ্ছেন কোহলি। তবে একটি বিচারে তিনি ইতিমধ্যেই ছাড়িয়ে গেছেন আগের সব স্বদেশী সাবেক দলনেতাকেই। সেটি দেশের বাইরে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হয়ে।

কোহলির নেতৃত্বে দেশের বাইরে ২৬ টেস্টে ১২ জয় ভারতের। অ্যান্টিগায় ছাড়িয়ে গেছেন গাঙ্গুলিকে, যার অধীনে ২৮ টেস্ট খেলে ১১ জয় দেখেছিল ভারত। আর ধোনির নেতৃত্বে ৩০ টেস্টে নেমে বিদেশে কেবল ৬ জয় পেয়েছিল দেশটি। দ্রাবিড়ের নামের পাশে সেই সংখ্যাটা ১৭ টেস্ট ৫ জয়।

অ্যান্টিগায় প্রথম ইনিংসে ২৯৭ রান তুলে অলআউট হয়েছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। পরে ৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ১০০ রানেই প্যাকেট স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে কোহলি করেছেন ফিফটি, আজিঙ্কা রাহানে সেঞ্চুরি, আর হনুমা বিহারী ৯৩ রানে ফিরেছেন। পরে বোলিংয়ে ঝড় তুলেছেন জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি। চার দিনেই ম্যাচ ভারতের ঝুলিতে আনার পথে সবচেয়ে সফল বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে মাত্র ৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ইশান্তের দখলে ৩১ রানে ৩ উইকেট, আর ১৩ রানে ২ উইকেট নিয়ে তাদের যোগ্য সঙ্গ দিয়েছেন সামি।

Tags: কোহলিগাঙ্গুলিধোনিভারত-উইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
Previous Post

অনিশ্চয়তায় সালমানের ‘ইনশাআল্লাহ’র ভবিষ্যত

Next Post

মেসিকে নকল করেই হিরো গ্রিজম্যান

Next Post

মেসিকে নকল করেই হিরো গ্রিজম্যান

দিনাজপুরে ৬ বছরের শিশু এবং গৃহবধূ ধর্ষণের শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT