চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধরা ও বিপাশার সঙ্গে বাপ্পীর ‘গিভ অ্যান্ড টেক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 18, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বাপ্পীর ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার পোস্টার, দুই নারী চরিত্রের সঙ্গে মুখোমুখি বাপ্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গিভ অ্যান্ড টেক’ নামে নতুন ছবি করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তার সঙ্গে রয়েছেন দুই নায়িকা অধরা খান ও বিপাশা কবির! যুগল নির্মাতা অপূর্ব রানার পরিচালনায় চলতি সপ্তাহেই এ ছবির শুটিং শুরু করেছেন তারা।

তবে ছবির গল্প তথাকথিত ‘গিভ অ্যান্ড টেক’-এর মতো কিছুই থাকছে না বলে জানালেন নির্মাতা রানা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মানুষ তার স্বার্থের জন্য অনেকসময় সেক্রিফাইস করে আবার অনেককিছুতে আপোষ করে। এখানে ফিল্ম বা মিডিয়ার কোনো গল্প নেই। এটি হচ্ছে রোমান্টিক থ্রিলার ও হরর মিশ্রিত গল্পের ছবি। এ সময়কার গল্পের ছবি ‘গিভ অ্যান্ড টেক’।

ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রিয় কমলা’র পর ‘গিভ অ্যান্ড টেক’ ছবির শুটিং করছেন বাপ্পী। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এ ছবিতে তাকে সাইকো চরিত্রে দেখা যাবে। তিনি বলেন, ছবির গল্প আধুনিক। পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি।

যুগল নির্মাতা অপূর্ব রানার আঠারোটি ছবি ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে গোপন সূত্র, নজর, জীবনে তুমি মরনে তুমি, অভিশপ্ত রাত, পালাবার পথ নেই, পুড়ে যায় মন, ইনোসেন্ট লাভ।

পরিচালক রানা গিভ অ্যান্ড টেক প্রসঙ্গে বলেন, ২০২১ সালের দর্শকরা কী ধরনের ছবি চায়, তাদের চাওয়া প্রাধান্য দিয়েই এ ছবি বানাচ্ছি। তাছাড়া আগামী সময়ের সিনেমা হলের পাশাপাশি এ ছবিটি যেন ওটিটি প্লাটফর্মেও চালাতে পারি সেটা মাথায় নিয়েও নির্মাণ করছি।

ডিজিটালি যুদ্ধ করতে হলে পাশ্ববর্তী দেশের ছবির প্যাটার্নে নির্মাণ করতে হবে মনে করেন রানা। তিনি বলেন, দেশের সাবজেক্ট নিয়ে ছবি করছি। আমরা আমাদের গল্প ও নির্মাণ দিয়েই ওটিটির জন্য ফাইট করবো। ছবিটি ওটিটিতে মুক্তি দেব তবে আগে অবশ্যই সিনেমা হলে প্রদর্শন করবো। নির্মাতা জানান, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় শুটিংয়ের পর শ্রীমঙ্গলে বাকি কাজ হবে।

‘গিভ এন্ড টেক’ ছবির সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। গল্প ও চিত্রনাট্য অপূর্ব রানার। প্রযোজনা করছে ঢাকা মুভিজ। ইতোমধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সুদীপ কুমার দীপের লেখা গানের কণ্ঠ দিয়েছেন কলকাতার অশোক।

Tags: অধরাঅধরা খানবাপ্পীবাপ্পী চৌধুরীবিপাশালিড বিনোদন
Previous Post

বিদেশ ভ্রমণকারীদের জন্য কানাডায় করোনা পরীক্ষার নতুন নিয়ম

Next Post

পূর্ণিমার সাথে ডেট করতে চান তৌহিদ আফ্রিদি!

Next Post
Three young men posing outdoors in casual attire for Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণিমার সাথে ডেট করতে চান তৌহিদ আফ্রিদি!

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT