চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদ্ভুত ধরনের ধর্মীয় রীতিতে অভ্যস্ত ছিল রাজশাহীতে আটক জেএমবি সদস্যরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 12, জুন 2017
in অপরাধ, রাজশাহী
A A

আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর তানোরের ভাঙ্গাপাড়া এলাকার এক বাড়ি থেকে আটক নব্য জেএমবি ও পরিবারের সদস্যরা কিছুটা অদ্ভুত ধরনের ধর্মীয় রীতিতে অভ্যস্ত বলে জানিয়েছে এলাকাবাসীরা।

আটক ৩ নব্য জেএমবি সদস্যসহ ১২ জন আটকের ঘটনার পর পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, অভিযান চালানো ওই বাড়ির অধিবাসীরা অন্যদের সাথে খুব একটা মিশত না। তারা নিজেরা নিজেরাই থাকত সবসময়।

তারা নিয়মিত নামায-কালাম পড়ত উল্লেখ করে প্রতিবেশীরা জানায়, ধর্মীয় অনুষ্ঠানাদি তারা সবসময় একা পালন করত। এমনকি ঈদের নামাযও তারা বাকি গ্রামবাসীর সঙ্গে জামাতে পড়তে যেত না বলে জানিয়েছে আশপাশের অধিবাসীরা। ওই বাড়ির লোকজন নিজেরা নিজেরাই এতদিন ঈদের নামায পড়ে এসেছে।

তবে এছাড়া তাদের আচরণে অন্য কোনো খারাপ বৈশিষ্ট্য দেখা যায়নি বলেও উল্লেখ করে স্থানীয় জনগণ।

আটক ১২ জনের মধ্যে ৪ শিশু ও ৪ নারী। তারা আপাতত পুলিশ হেফাজতে রয়েছে।

অভিযানে একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২টি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন। ওই বাড়িতে আরও গোলাবারুদ থাকতে পারে এমন আশঙ্কায় পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

আটককৃতরা নব্য জেএমবির সদস্যরা হলো ইব্রাহিম হোসেন, ইসরাফিল হোসেন ও রবিউল ইসলাম। এদের মধ্যে ইব্রাহীম ও ইসরাফিল দু’জন সহোদর।

রোববার গভীর রাতে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর তানোর থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই তিন জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা আটক এবং অস্ত্র উদ্ধার হয়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের এ যৌথ অভিযান শুরু হয়। বাড়িটিতে জঙ্গি আছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি থেকে তিন জঙ্গিকে আটকের পর তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন উদ্ধার করা হয়।

এছাড়াও বাড়িতে আরও গোলাবারুদ আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞদের আনানো হচ্ছে বলে জানান ডিএসবি। তারা এলে ওই বাড়িতে অভিযান চালানো হবে। এবং এরপরই পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হতে পারে বলে জানানো হয়েছে।

তবে বাড়িতে আর কোনো জঙ্গি নেই বলেও ধারণা করছে পুলিশ।

Tags: জঙ্গিজঙ্গি আস্তানানব্য জেএমবিরাজশাহী
Previous Post

পদ্মা-মেঘনায় ধরা পড়ছে ছোট ইলিশ

Next Post

ভূতুড়ে আউটের ‘কারণ’ বললেন প্লেসিস

Next Post

ভূতুড়ে আউটের ‘কারণ’ বললেন প্লেসিস

অগ্রীম টিকেট

বাস ও ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT