চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতি আদরে ঝুঁকিতে নাতি-নাতনি!

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
12:06 অপরাহ্ন 17, নভেম্বর 2017
in লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাতি-নাতনি কিছু চাওয়ার আগেই হাজির করে দেন দাদা-দাদী বা নানা-নানী। বাবা-মায়ের কাছে চকলেট চেয়ে না পেলেও তাদের কাছে চাইলে কখনোই আপত্তি করেন না তারা। তাদের এই ভালোবাসা অকৃত্রিম। কিন্তু এই অকৃত্রিম ভালোবাসাই অনেক সময় নাতি-নাতনির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইউনিভার্সিটি অব গ্লাসগ্লো এর একটি গবেষণায় এমনটাই জানিয়েছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে শিশুদের অতিরিক্ত মেদের পেছনে অনেক ক্ষেত্রেই দাদা-দাদী কিংবা নানা-নানী। অতিরিক্ত আদরে তারা বেশি খাইয়ে থাকেন বলেই নাকি এই সমস্যায় ভুগে থাকে শিশুরা। গবেষকরা ইংল্যান্ড, আমেরিকা, চীন এবং জাপান সহ ১৮টি দেশের ৫৬টি পরিবারের উপর গবেষণা চালিয়েছেন। দেখা গেছে শিশুদের বাড়তি মেদের প্রাথমিক কারণ হিসেবে দাদা-দাদী বা নানা-নানী দায়ী না হলেও পরোক্ষ কারণ হিসেবে তাদের ভূমিকা রয়েছে। এমনকি অনেক সময় দেখা যায় নাতি-নাতনির সামনে ধূমপান করছেন তারা। অতিরিক্ত লবণ, চিনি এবং ফ্যাট যুক্ত খাবার দিয়ে তারা নাতি-নাতনিদেরকে খুশি করার চেষ্টা করছেন। গবেষণায় আরও দেখা গেছে যে, দাদা-দাদী বা নানা-নানীর কাছে পালিত শিশুরা ব্যায়াম কিংবা খেলাধুলাও কম করছে। ফলে কায়িক শ্রমের অভাবে দেহের মেদ বাড়ছে তাদের।

এক্ষেত্রে অনেক সময় অভিভাবকেরও কিছু করার থাকে না। কারণ তারা নিজেদের বাবা-মায়ের উপর বিশ্বাস করেন এবং তাদেরকে সম্মান করছেন। সপ্তাহে একদিন বেড়াতে যাওয়া আর প্রতিদিন দেখাশোনার মধ্যেও তাই আছে অনেক পার্থক্য।

গবেষণার মূল গবেষক স্টেফানি চেম্বারস এর মতে, ‘দাদা-দাদী বা নানা-নানীর সঙ্গে আলোচনা করা বাবা মায়ের জন্য কঠিন হয়ে যায়। বিশেষ করে ধূমপানের বিষয়টি।’ তিনি আরও বলেন, শিশুদের সামনে ধূমপানের এধরণের অভ্যাসে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

দাদা-দাদী বা নানা-নানীর কাছে বেড়ে ওঠা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। তাঁদের কাছ থেকে সামাজিকে এবং নৈতিক শিক্ষা পেয়ে আদরযত্নে বেড়ে ওঠা এসব শিশুরা অন্যদের চাইতে অনেক বেশি সফল হয়। ব্যস্ত বাবা মা যখন সময় দিতে পারেন না, তখন দাদা-দাদী বা নানা-নানীর মুখে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু একই সঙ্গে যেহেতু সন্তানের স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ তাই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বললেই সমস্যার সমাধান করা সম্ভব।

বিবিসি

Previous Post

ভক্তদের সঙ্গে লাইন ধরে নিজের অ্যালবাম কিনলেন টেইলর সুইফট

Next Post

‘নেইমার কোথাও যাচ্ছে না’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেইমার কোথাও যাচ্ছে না’

সৌদি বাদশাহ ও তার ছেলে ক্ষমতা হস্তান্তর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াচ্ছেন সৌদি বাদশাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT