চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত ভাড়া আদায়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 20, জুলাই 2021
in বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনকারি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ’র প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে শর্ত মেনে যানবাহন চালানোর অনুরোধ জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ আহবান জানান।

যারা ঈদ যাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি এবং ধীরগতির কোরবানীর পশুবাহী গাড়ীর কারণে ঢাকা- গাজীপুর এবং ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে। আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে। লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যানসহ চলাচল করছে, তাই যানবাহনের চাপ বেশি।

আজ ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে- এ অবস্থায় ওবায়দুল কাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহবান জানান।

করোনা সংক্রমণের উচ্চমাত্রার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞগণ মনে করেন। এমতাবস্থায় ঈদ আনন্দ যেন বিষাদে রূপ নিতে না পারে সেজন্য আবারও ঘরমুখো মানুষের প্রতি আকুল আবেদন জানান ওবায়দুল কাদের।

তিনি শপিং মল, বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, পশুর হাটসহ জনসমাগমস্থলে শতভাগ মাস্ক পরিধান ও ভীড় এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার আহবান জানান।

সকল অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে, বাড়ছে সরবরাহ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণটিকাদানের বয়সসীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সাথে সাথে বয়য়সীমা আরো কমিয়ে আনবে শেখ হাসিনা সরকার।

করোনার ভ্যাকসিন গ্রহণ করায় বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।

Tags: ওবায়দুল কাদেরবাস টার্মিনালরাজধানী
Previous Post

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সায়মন ড্রিং মারা গেছেন

Next Post

চমক দেখাচ্ছেন স্পিনার মাহমুদউল্লাহ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার স্পিনার মাহমুদউল্লাহ বল ফেলে উইকেটের দিকে ছুঁড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চমক দেখাচ্ছেন স্পিনার মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটার তাসকিনের বলের মোকাবিলা করছে ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকাভাকে ফেরালেন তাসকিন, স্বস্তিতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT