চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিমারির ভয়াবহতা কাটিয়ে সুস্থ-সুন্দর জীবনের স্বপ্ন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:24 অপরাহ্ন 31, ডিসেম্বর 2021
in সম্পাদকীয়
A A
সন্ধ্যায় সমুদ্রে তিনজন যুবক সূর্যাস্ত দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের শেষ সূর্য ডুবে নতুন বছরে আশার বার্তা জানান দিচ্ছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে আরেকটি নতুন বছর শুরু মানবজীবনে। চলে যাওয়া বছরের পাওয়া না পাওয়ার হিসেব পেছনে রেখে সামনের দিনগুলো ভাল কিছু বয়ে আনবে, এই প্রত্যাশায় উজ্জীবিত সারাবিশ্ব।

করোনাভাইরাস অতিমারি এখনও বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে। ২০২১ এ মহামারি করোনার ডেল্টা ধরনসহ একাধিক ভ্যারিয়েন্ট বিপর্যস্ত ছিল বিশ্ব। এর সর্বশেষ ধরন এখনও চলমান। ওমিক্রনের ভয়াবহতায় শঙ্কিত পুরো দুনিয়া। এ ভয়াবহতা কাটিয়ে সুস্থ-সুন্দর জীবনের স্বপ্নে বিশ্বজুড়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে।

বাংলাদেশে ইংরেজি নববর্ষ পালনের রীতি বাংলা নববর্ষ পালনের মতো অতটা জাঁকজমক না হলেও বিশ্বায়নের ছোঁয়ায় দেশের মানুষ একেবারে বিচ্ছিন্নও নয়। নানা আয়োজন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় ইংরেজি নতুন বছরকে। গেল কয়েক বছর ধরে জঙ্গিবাদ ও সহিংসতার শঙ্কায় থার্টিফাস্ট নাইটে বিশেষ সতর্কতা নিয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনী, জারি করে নানা নির্দেশনা। গতবারের মতো এবার সেই সাথে যোগ হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে বেশকিছু নিয়মকানুন। এ অবস্থার মধ্যেই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।

আমাদের আশাবাদ, নতুন বছর যেন সমাজ জীবন থেকে শুরু করে প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, হতাশা, হিংসা দূর করে। অনাগত হানাহানি, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের প্রিয় স্বদেশ মুক্ত থাকুক, সমৃদ্ধির দিকে এগিয়ে গিয়ে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এই আমাদের প্রত্যাশা। সবার মঙ্গল কামনায় ‘হ্যাপি নিউ ইয়ার’।

Tags: ২০২২বর্ষবরণসম্পাদকীয়হ্যাপি নিউ ইয়ার
Previous Post

নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার সৈকতে ভিড়

Next Post

নবম যুব এশিয়া কাপে ভারতের অষ্টম শিরোপা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা হাসছে ও আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবম যুব এশিয়া কাপে ভারতের অষ্টম শিরোপা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়ারে দেশবাসীসহ বিশ্ববাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT