চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিথির জন্য একশ’ নিরামিষ আইটেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 05, জুন 2015
in বাংলাদেশ
A A

প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ৩৬ ঘন্টার এই উপলক্ষে রঙিন সাজে সেজেছে রাজধানী ঢাকা। নগরীর বিভিন্ন পয়েন্টে-পয়েন্টে শোভা পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।

মোদির বাংলাদেশ সফর নিয়ে বেশ হুঁশিয়ার বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমগুলো।  বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাবারের তালিকা নিয়ে কলকতার একটি প্রত্রিকা সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, “মোদি’র নিরাপত্তাসহ খাওয়া-দাওয়া সবকিছুতে প্রস্তুত বাংলাদেশ।”

বাঙালি ‘মাছ-ভাতে’ অভ্যস্ত হলেও এই সফরে মাছ ছোঁবেন না ভারতের প্রধানমন্ত্রী। এমনকি ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি কিংবা মাংসের কোনো খাবারই তিনি খাবেন না বলে জানা গেছে। তবে নিরামিষভোজী নরেন্দ্র মোদির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে চলছে এলাহি সব নিরামিষ খাবারের আইটেম। একশো রকমের নিরামিষ দিয়ে সাজানো হয়েছে মোদি’র খাবার মেনু।

শেখ হাসিনা সরকারের বিশেষ অতিথির জন্য খাবারের তালিকায় রয়েছে অতিথির প্রিয় খাবার খিচুড়ি। যেটি রান্না করা হবে মসুরের ডাল ও নানা সবজি দিয়ে। এর সঙ্গে থাকবে নানা স্বাদের ডালনা। সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা, আমের চাটনিও থাকবে নানান পদের ও স্বাদের। থাকবে মোদির প্রিয় খাবার ভিন্ডি কড়ি অর্থাৎ ঢেড়শ আর দুধ দিয়ে তৈরি একটি পদ।

মোদি জন্য তাঁর এলাকা গুজরাটের খাবার থাকবে না তা কি হয় । মোদি’র গুজরাটের পছন্দের খাবার সাদা খাট্টা, ধোকলাও থাকছে  মেনুতে। এসবের সঙ্গে থাকছে মৌসুমী রসালো সব ফল। আর অবশ্যই থাকছে বাংলাদেশের বিখ্যাত সব পিঠা, ক্ষীর, পায়েস এবং বিভিন্ন প্রকার সন্দেশ।

এর আগে সার্ক শীর্ষ সম্মেলনে সাংবাদিকরা মোদিকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি কি খেতে পছন্দ করেন। নরেন্দ্র মোদি বলেছিলেন, খিচুড়ি তার সবচেয়ে প্রিয় খাবার এছাড়া যেকোনো সবজি খেতে তার ভালো লাগে।

Tags: মোদির বাংলাদেশ সফর
Previous Post

রওনা হওয়ার আগে টুইটারে যা বললেন মোদি

Next Post

বাজেটে পরিবর্তনের চমক থাকলেও কৃষিতে নেই কিছু

Next Post

বাজেটে পরিবর্তনের চমক থাকলেও কৃষিতে নেই কিছু

নরেন্দ্র মোদিকে লাল গালিচা সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT