চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতঃপর বুবলীই কি শাকিবের ‌‌‘প্রিয়তমা’?

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
1:30 অপরাহ্ন 14, নভেম্বর 2017
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্রের শুটিং সেটে অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুদিন পর নতুন সিনেমা প্রযোজনা করতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খান। তরুণ নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ নামের একটি ছবিতে লগ্নি করছেন তিনি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে তাকে। তবে ছবিতে তার নায়িকা কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে এই ছবিতেও শাকিবের বিপরীতে অভিনয় করতে চলেছেন চিত্রনায়িকা বুবলী। তবে নির্মাতা বলছেন, নায়িকা কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত নয়।

অন্যদিকে চিত্রনায়িকা বুবলী একটি দৈনিকের সাক্ষাৎকারে শাকিবের ‘প্রিয়তমা’র নায়িকা হিসেবে নিজের নাম বলেছেন। শুধু তাই না, তরুণ নির্মাতা হিমেল আশরাফ তাকে আরো ছয় মাস আগেই ‌প্রিয়তমা’র গল্প শুনিয়েছেন বলেও মন্তব্য করেন। তবু কেনো প্রিয়তমা’র নায়িকা নিয়ে লোকছাপা করছেন নির্মাতা?

প্রিয়তমায় শাকিবের নায়িকা হিসেবে বুবলী চূড়ান্ত হয়েছেন কিনা জানতে চাওয়া হলে হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রিয়তমায় শাকিব ভাই ছাড়া এখনো কেউ চূড়ান্ত হননি।

তাহলে বুবলীর কথাগুলো সত্যি নয় বলছেন?-এমন পাল্টা প্রশ্নে নির্মাতা জানান, হ্যাঁ, প্রিয়তমায় অভিনয় নিয়ে বুবলী যা যা বলেছেন তা সবই সত্যি। আমি ছবির গল্প তাকে ছয়মাস আগেই শুনিয়েছি। তিনি স্ক্রিপ্ট পছন্দ করেছেন। এই ছবিতে অভিনয় করতে রাজিও হয়েছেন। কিন্তু আমার পছন্দই সব কথা নয়। যেহেতু ছবিতে লগ্নি করেন একজন প্রযোজক, ফলে তারও কিছু পছন্দ অপছন্দ থাকবে। কাট ছাট হবে। সিদ্ধান্তটা তিনিই নিবেন।

তো আপনার সিনেমায়তো প্রযোজক শাকিব খানই। বুবলীকে নায়িকা হিসেেবে নেয়া, না নেয়া বিষয়ে তিনি কি কিছু বলেছেন? এমন প্রশ্নে নির্মাতা জানান, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি দেশে আসবেন ২০, ২১ তারিখে। তিনি দেশে আসার পরই আসলে ‌প্রিয়তমা’ ছবিতে কে নায়িকা হচ্ছেন সে বিষয়ে জানা যাবে। আন-অফিশিয়ালি যাই কথা হোক, মূলত সিদ্ধান্ত নিবেন শাকিব ভাই। ফলে তিনি দেশে না আসা পর্যন্ত প্রিয়তমা ছবিতে নায়িকা কে হচ্ছেন তা বলতে পারছি না।

‘সুলতানা বিবিয়ানা’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে পা রাখেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ তার পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। শাকিব খানের নিজস্ব সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ব্যানারে নির্মাণ হতে যাচ্ছে ছবিটি। ‘সুলতানা বিবিয়ানা’র মতো ‘প্রিয়তমা’র গল্পও লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। আগামি মার্চ মাস থেকে ছবিটির শুটিং শুরুর কথা জানিয়েছেন নির্মাতা।

Tags: বুবলিশাকিব খানহিমেল আশরাফ
Previous Post

সেলফি থেকে বাঁচতে বিজনেস ক্লাস বিমানে কোহলিরা

Next Post

সিনেমা স্টাইলে ব্যাংক ডাকাতি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা স্টাইলে ব্যাংক ডাকাতি

নেতাকর্মীরা নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচনের কাজে নেতাকর্মী পাঠাবে যুক্তরাষ্ট্র যুবলীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT