চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতঃপর প্রেক্ষাগৃহে আসছে ‘পাঠশালা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 28, নভেম্বর 2018
in বিনোদন
A A

ঢাকা শহরের আনাচে কানাচের দেয়ালগুলোতে মোটা কালো হরফে লেখা ‘সব মানিকের জন্য স্কুল চাই’! দেয়ালে দেয়ালে কেন এমন দাবী, কারা লিখেছে এটা? কোনো রাজনৈতিক দল, না কোনো সংগঠন? তার কোনো ক্লু নেই কোথাও। তবে দাবীটি যে যৌক্তিক, তা বলতেই আসছে ‘পাঠশালা’!

‘সব মানিকের জন্য স্কুল চাই’-এই চাওয়াটি মূলত মুক্তির প্রতীক্ষায় থাকা বাংলা চলচ্চিত্র ‘পাঠশালা’র। গেল শুক্রবার(২৩ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো বহুল প্রতীক্ষিত শিশুতোষ সিনেমা ‘পাঠশালা’। হল সংকটের কারণে শেষ পর্যন্ত এদিন ছবিটি মুক্তি না পেলেও এবার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন ছবির দুই পরিচালক আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি।

বুধবার রাতে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আসিফ ইসলাম বলেন, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। শুক্রবার থেকে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে আমাদের ‘পাঠশালা’ মুক্তি পাচ্ছে। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি প্রতিদিন তিনটি শো প্রদর্শন করবে বলেও জানান আসিফ। দুপুর পৌনে একটা, বিকাল পৌনে পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে সাতটাসহ মোট তিনটি শো প্রদর্শন করবে স্টার সিনেপ্লেক্স।

২৩ নভেম্বর মুক্তির তারিখ ঘোষণা করে সে অনুযায়ি প্রচার প্রচারণাও শুরু করেছিলো ‘পাঠশালা’ টিম। কিন্তু শেষ পর্যন্ত হল সংকটের কারণে ছবিটি মুক্তি পায়নি বলে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন দুই নির্মাতা। তবে আগামী ৩০ নভেম্বর রাজধানীর দুই সিনেপ্লেক্সে মুক্তি চূড়ান্ত হওয়ায় বেশ উচ্ছ্বসিত তারা।

নির্মাতা বলেন, ‘পাঠশালা’ এমন একটি সিনেমা যা সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলেই আমাদের বিশ্বাস।

ভারত, জার্মানি ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠশালা’। যার ট্রেলার মুক্তি দিয়েই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো ছবিটি। দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

Tags: আসিফ ইসলামপাঠশালাফয়সাল রদ্দিমানিকলিড বিনোদন
Previous Post

ইবাদতের ৫ উইকেট, শামসুর রহমানের সেঞ্চুরি

Next Post

এ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জাতির করুণ আকুতি

Next Post

এ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জাতির করুণ আকুতি

সারাদেশে ৩ হাজারের বেশি মনোনয়নপত্র জমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT