চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতঃপর কলকাতায় শবনম ফেরদৌসীর প্রথম কাহিনীচিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in বিনোদন
A A
বাংলাদেশের নাট্যশিল্পের নতুন ছবি আউর সঙ্গীতের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দর্শকের আগে নির্মাতা শবনম ফেরদৌসীর প্রথম ফিচার ফিল্ম ‘আজব কারখানা’ দেখার কথা ছিলো কলকাতার দর্শকের! কিন্তু দুর্ভাগ্যবশত ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত করা হয় ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 

এরইমধ্যে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসা, এমনকি ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে জিতে নিয়েছে ফিপরেস্কি এওয়ার্ড। আনন্দ সংবাদ হলো, নির্ধারিত তারিখের প্রায় সাড়ে তিন মাস পর আটকে থাকা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর বসছে ২৫ এপ্রিল। সাত দিনব্যাপী উৎসবের এই আয়োজন শেষ হবে ১ মে। আর এই উৎসবে কলকাতার দর্শক সুযোগ পাচ্ছেন ‘আজব কারখানা’ দেখার।

‘আজব কারখানা’র নির্মাতা শবনম ফেরদৌসী জানিয়েছেন, এই উৎসবের ‘এশিয়ান সিলেক্ট:নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে দেখানো হবে সিনেমাটি। ভিসা জটিলতায় না পড়লে উৎসবে তিনি নিজেও উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

নির্মাতাসূত্রে জানা গেছে, উৎসবে ‘আজব কারখানা’র দুটি প্রদর্শনী রয়েছে। একটি ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দন-২ এ, এবং অন্যটি ২৮ এপ্রিল সকাল ১১টায় নজরুল তীর্থে দেখতে পারবেন দর্শক।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চ্যাটার্জী। এছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। সিনেমাটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

‘আজব কারখানা’র কাহিনী আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন।

ছবিতে ৫টি মৌলিক গান রয়েছে এবং প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছে ভাইকিং এবং গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

প্রায় ৪০টিরও অধিক প্রামাণ্যচিত্রের নির্মাতা শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।

Tags: আজব কারখানাকলকাতাকলকাতা চলচ্চিত্র উৎসবকিতাব আলীক্রিস্টিয়ানো তন্ময়খালিদ হাসান রুমিঢাকাদিলরুবা দোয়েলদিলু বয়াতীমাইমুনা মমোমুনতাকা অর্পনলিড বিনোদনশবনম ফেরদৌসীশাবনাজ সাদিয়া ইমিসিনেমাহেলিম বয়াতী
Previous Post

ককটেল বিস্ফোরণের পরে আবারও রাস্তায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা

Next Post

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৮

Next Post
বাংলাদেশে করোনায় মৃত্যুর ৭০০তম দিনে স্বাস্থ্যবিধি মানছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৮

রঞ্জন স্টুডিওতে গান রেকর্ডিং করছেন, পেশাদার সঙ্গীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মেলোডি ধাঁচের গান নিয়ে আসছেন রঞ্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT