চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোচয়েজ বলে কোনো কথা নেই, মোস্তাফিজ প্রসঙ্গে তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 03, মার্চ 2023
in অন্যান্য
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ম্যাচে নামের পাশে নেই উইকেট। ওভার প্রতি রানও বিলিয়ে যাচ্ছেন প্রায় ৬ করে। দলের মূল বোলার যখন নিষ্প্রভ থাকেন তখন তাকে নিয়ে কথা উঠা স্বাভাবিক। ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে ছুটে গেল এ বাঁহাতি পেসারকে নিয়ে প্রশ্ন।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে আগের সিরিজের তিন ম্যাচে মোস্তাফিজ নেন মোটে দুই  উইকেট। তারপরও বাংলাদেশের পেস বোলিংয়ে তার ওপর নির্ভরতা কমছে না। মোস্তাফিজ কি তাহলে অটোচয়েজ?

ইংল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল দিয়েছেন কৌশলী উত্তর।

‘এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কিনা। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভালো কিছু চাইবো। যখন আমি মাত্র দুটো পেসার নিয়ে খেলব তখন একজন উইকেটটেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে। ওর কিন্তু রক্ষনাত্মক স্কিলটা দারুন। এর সঙ্গে উইকেটটেকিং ক্ষমতাটা যোগ করতে পারে তাহলে দারুন হবে। এটা মোস্তাাফিজও জানে, সে এটা নিয়ে কাজ করছে। আশা করি পরের ম্যাচে সে ভালোভাবে ফিরবে।’

‘অটোচয়েজ বলে কোনো কথা নেই, আমি অধিনায়ক তবুও আমি অটোচয়েজ না। আমি নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না। এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস তার (মোস্তাফিজ) ওপর। কারণ সে আগেও করেছে। আমি আগেও বললাম ওর রক্ষণাত্মক স্কিলটা দারুন শুধু ওর উইকেটটেকিং স্কিলটা বাড়াতে হবে। কোনো ক্রিকেটারই সবসময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে।’

Tags: তামিমবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমিরপুরমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

জামিনে মুক্তির ৯ দিন পর হত্যা মামলার আসামির ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার

Next Post

আহমদিয়াদের জলসা বন্ধে সংঘর্ষে নিহত ২, র‌্যাব-বিজিবি মোতায়েন

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আহমদিয়া জলসা ভবন, সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমদিয়াদের জলসা বন্ধে সংঘর্ষে নিহত ২, র‌্যাব-বিজিবি মোতায়েন

হুয়াওয়ের প্রতিনিধিরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়ের ৪ পুরস্কার অর্জন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT