চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটিজম সমস্যা সমাধানে সচেতনতা গুরুত্বপূর্ণ: সায়মা

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
8:46 অপরাহ্ন 11, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

অটিজম সমস্যা সমাধানে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘২০১৬ সালে বাংলাদেশে অটিজম এবং অসংক্রামক রোগ পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সায়মা ওয়াজেদ বলেন, এক্ষেত্রে পরিবার, শিক্ষক এমনকি সামাজিকভাবে সবাইকে এ সংক্রান্ত শিক্ষায় শিক্ষিত করে তুলেতে হবে। যাতে সমাজের সকলের মধ্যে অটিজম সংক্রান্ত স্বচ্ছ ধারণা থাকে। এছাড়া সরকারের উচিত ১১২টি সুনির্দিষ্ট পন্থায় নিউরো ডিসঅর্ডার ডেভেলপমেন্ট বা অটিজম সচেতনতায় কাজ করা। অটিজম সচেনতায় ৪৫টি কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।

অটিজম স্ক্রিনিং বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যথেষ্ট। এসব অবকাঠামো ব্যবহার করে দেশে অটিজম স্ক্রিনিংয়ের কাজ করা যেতে পারে।

অটিজম সচেতনতায় মিডিয়ার গুরুত্ব উল্লেখ করে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন বলেন, ২০১১ সালে যখন বাংলাদেশে এই বিষয় নিয়ে কাজ শুরু হয় তখন মিডিয়ার কারণেই সকলে বিষয়টি জানতে পারে। দেশে আজকে যে অটিজম সচেতনতা সৃষ্টি হয়েছে, তার পেছনে মিডিয়ার ভূমিকা অপরিসীম। আগামীতে সাংবাদিকদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানান তিনি।

এই অটিজম বিশেষজ্ঞ মনে করেন, ভুক্তভোগীর পরিবারসহ সকলের সচেতনতা প্রয়োজন। আক্রান্তদের জন্য নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও, চাকরীর সুযোগ, সুরক্ষা ও নিরাপত্তা ছাড়াও তাদের চিহ্নিত করাটাও জরুরী। তাই দেশে বিদ্যমান অটিজম, ডাউন সিনড্রম ও নিউরো ডেভলপমেন্টাল ডিসওর্ডার-এনডিডি জনিত সমস্যার বর্তমান পরিস্থিতি জানতে পাইলট আকারে জরিপ চালানো হবে। ঐ পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা হবে যাবতীয় কাজ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক।

Tags: অটিজম
Previous Post

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের দায়

Next Post

বিএনপির কমিটি: পাড়ার ফুটবল সার্কাস

Next Post

বিএনপির কমিটি: পাড়ার ফুটবল সার্কাস

ভুয়া'দের কাছে প্রকৃত মুক্তিযোদ্ধারা পরাজিত হতে পারেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT