চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজি মিডিয়ায় ‘খলনায়ক’ উইলসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 27, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

রুদ্ধশ্বাস টেস্টে হারের জন্য ডিআরএস নেয়ার ভুল সিদ্ধান্তকেই দায়ী করেছে অস্ট্রেলিয়া। শেষ উইকেট জুটিতে বেন স্টোকস যখন একা লড়ছিলেন, তখন অজি স্পিনার নাথান লায়নের বলে স্পষ্টই এলবিডব্লিউ ছিলেন স্টোকস। কিন্তু আম্পায়ার জোয়েল উইলসন অস্ট্রেলিয়ার আবেদনে সাড়া দেননি।

অস্ট্রেলিয়ার হাতে আর ডিআরএস না থাকায় কিছুই করা যায়নি। কারণ, তার আগের ওভারেই রিভিউ চেয়ে নিয়েছিল অজিরা। ফলে তাদের হাতে আরকিছু বাকি ছিল না। শেষ পর্যন্ত এক উইকেটে টেস্ট হেরে যায় সফরকারীরা। তবে অজি মিডিয়ায় ‘খলনায়ক’ আম্পায়ার জোয়েল উইলসন। তার আম্পারিংয়ের কড়া সমালোচনা করেছে দেশটির প্রতিটি মিডিয়া।

অজি অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘স্টোকস আউট ছিল। আম্পায়ার আউট না দেয়ায় আমরা খুব অবাক হয়েছিলাম। এটা হয়তো খেলার অংশ। আমাদের ডিআরএস নেয়ার ব্যাপারে আরও অনেকবেশি সতর্ক হওয়া উচিত ছিল। শুধু এই টেস্টে নয়, পুরো সিরিজেই আমরা ডিআরএস নিয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সেটা নিয়েই ভাবা উচিত, যেটা আমাদের হাতে আছে।’

একই সুর শোনা গেছে কোচ জাস্টিস ল্যাঙ্গারের গলাতেও। বলেছেন, ‘সঠিক রিভিউ নেয়ার ব্যাপারটা আমরা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে লাভ হয়নি। তার ফল ভুগতে হচ্ছে।’

আবার ভুল সিদ্ধান্তের জন্য টিম পেইনকে একহাত নিয়েছেন সে দেশের সাবেক ক্রিকেটাররা। ইয়ান চ্যাপেল যেমন বলেছেন, ‘পেইন ওই সময় বুদ্ধি হারিয়ে ফেলেছিল!’ ইয়ান হিলিও পেইনের নির্বুদ্ধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনা করেছেন মার্ক টেলরও।

Tags: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টস
Previous Post

শেষকৃত্য অনুষ্ঠানে বিজেপি সাংসদসহ ১১ জনের ফোন চুরি

Next Post

৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ১০৭ চিকিৎসক, ১৩৭ নার্স ও ৯১ স্বাস্থ্যকর্মী

Next Post
ডেঙ্গু-রোগী-জ্বরে রোগীর সংখ্যা

৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ১০৭ চিকিৎসক, ১৩৭ নার্স ও ৯১ স্বাস্থ্যকর্মী

আসাম-বাঙালি হিন্দু-বিজেপি

নাগরিক তালিকায় বাদ পড়ছেন বাঙালি হিন্দুরাও, আশঙ্কায় বিজেপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT