চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের বিপক্ষে সাদা বলে দুই নয়া মুখ পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 18, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, সাদা বলের ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে তিন ওয়ানডে ও এক টি-টুয়েন্টির দল দিয়েছে পাকিস্তান। ২০ সদস্যের ওয়ানডে ও ১৭ সদস্যের টি-টুয়েন্টি দলের নেতৃত্বে যথারীতি বাবর আজম। দু-ফরম্যাটেই প্রথমবার ডাক পেয়েছেন আসিফ আফ্রিদি ও মোহাম্মদ হারিস।

পিএসএল মাতিয়ে প্রথমবার ডাক পেয়েছেন ২০ বর্ষী ব্যাটার হারিস। পেশোয়ার জালমির হয়ে ৩৩.২০ গড়ে ১৮৫-এর বেশি স্ট্রাইকরেটে রান তুলে মুগ্ধতা ছড়িয়েছিলেন তিনি। ৫ ইনিংসে ১৬৬ রান তুলে নির্বাচকদের আস্থা কাড়েন।

অন্যজন ৩৫ বর্ষী লেগ স্পিনার আসিফ আফ্রিদি। পিএসএলে মুলতান সুলতানসের হয়ে ৬.৫২ গড়ে উইকেট তুলেছেন এবার। পছন্দের শীর্ষে রয়েছেন মোহাম্মদ নেওয়াজ। পিএসএলের শেষদিকে পায়ের চোটে কিছু ম্যাচ খেলতে না পরলেও নেওয়াজের বিকল্প হিসেবে জায়গা হয়েছে আফ্রিদির।

পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ‘আমি আসিফ ও হারিসকে অভিনন্দন জানাই। এটি তাদের কঠোর পরিশ্রম ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। তাদের সুযোগ পাওয়া অন্যদের জন্যও এই বার্তা দেয়, যারা যখন পারফর্ম করবে অবশ্যই তাদেরও বিবেচনা করা হবে।’

পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

পাকিস্তান টি-টুয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

Tags: অস্ট্রেলিয়াপাকিস্তানবাবর আজমলিড স্পোর্টস
Previous Post

রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

Next Post

“সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে”

Next Post
জনপ্রিয় নেত্রী ও কর্মকর্তাদের সঙ্গে জনসমাগমে নারী ও পুরুষরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

“সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে”

জয়া কৃষ্ণ সুন্দরী প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃষ্ণ সুন্দরী’ হাতে যা বললেন জয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT