চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের দাপুটে দিনে ইংলিশদের ‘ভুলতে চাওয়া’ রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 26, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দুই টেস্টে হেরে সিরেজে পিছয়ে থেকে বক্সিং-ডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে ইংল্যান্ড। ঘুরে দাঁড়ানোর মিশনে নেমে উল্টো লজ্জার রেকর্ড গড়েছে জো রুটের দল। এবছর তাদের ব্যাটাররা মিলে ৫০বার ডাক, তথা শূন্য রানে আউটের লজ্জার রেকর্ড গড়েছেন। শেষে ১৮৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ইংলিশরা।

পাঁচ ম্যাচের অ্যাশেজে তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টস ভাগ্যে হেরে মাঠে নামে ইংল্যান্ড। সিরিজ জয়ের লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ছিলেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স। ইংলিশ ওপেনার হাসিব হামিদকে রানের খাতা খোলার সুযোগ দেননি গতি তারকা।

কামিন্সের করা প্রথম ওভারেই বোকা বনে যান হামিদ। গতিতে পরাস্ত হয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্ধি হন। যার ফল, ৫০ ডাকের রেকর্ড গড়ে ফেলে ইংলিশরা। এবছর ইংল্যান্ডের অনেক ব্যাটার মিলে রেকর্ডটি গড়লেন! অন্তত ৫০বার তাদের কেউ না কেউ রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে গেছেন বছরজুড়ে।

চলতি বছর তৃতীয়বার কোনো রান না করেই ফেরেন হামিদ। সবচেয়ে বেশি রেকর্ড ৬বার ডাক মেরেছেন ররি বার্নস। যা এক পঞ্জিকাবর্ষে কোনো ব্যাটারের রেকর্ড। ৪বার শূন্য হাঁকিয়ে পরের অবস্থান ডম সিবলি। তাদের কেউই নেই বক্সিং-ডে টেস্টে।

ম্যাচে অধিনায়ক রুট ব্যতীত বলার মতো সংগ্রহ করতে পারেনি কোনো ইংলিশ ব্যাটার। মিচেল স্টার্কের বলে আউট হওয়ার আগে ক্যারিয়ারের ৫৩তম টেস্ট ফিফটি তুলে নেন ইংলিশ অধিনায়ক।

১৮৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলে দিন শেষ করেছে অজিরা। দ্বিতীয় দিনে ১২৪ রানে পিছিয়ে থেকে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্স
Previous Post

ইসি গঠনে রাষ্ট্রপতিকে ন্যাপের ৭ প্রস্তাব

Next Post

‘রাত জাগা ফুল’ নিয়ে একটিও নেগেটিভ মন্তব্য পাইনি: মীর সাব্বির

Next Post
মীর সাব্বিরের ছবি, গাছে ফুলের পাশে সূর্যের আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাত জাগা ফুল' নিয়ে একটিও নেগেটিভ মন্তব্য পাইনি: মীর সাব্বির

বাংলাদেশের একজন পুরুষ রাজনীতিবিদ, কালো পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উপনির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামী লীগ প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT