চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের কোচ হতে চান না গিলেস্পি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ গিলেস্পি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগের পর জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। একইসঙ্গে অজিদের পরবর্তী কোচ কে হবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ও পাকিস্তান সফরের জন্য অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী কোচের হওয়ার আলোচনায় রয়েছেন সাবেক পেসার জেসন গিলেস্পি।

যদিও সাউথ অস্ট্রেলিয়া রাজ্য দলের কোচ গিলেস্পি জাতীয় দলের দায়িত্ব নেয়ার বিষয়ে অনিচ্ছার কথা জানিয়ে বসে আছেন।

মঙ্গলবার গিলেস্পি বলেছেন, ‘আমি কোনো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি না। এভাবে চিন্তা করা ভালো। তবে আমি বিনোদনের কথাও ভাবছি না।’

টি-টুয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতা কোচ ল্যাঙ্গারকে মাত্র ছয় মাসের চুক্তি বাড়ানোর কথা বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উপযুক্ত ব্যাখ্যা ছাড়া দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব না দেয়া নিয়ে জল ঘোলা হয়। সাবেক সতীর্থরা থেকে শুরু করে অনেকেই বলছেন বিষয়টি ঠিকমতো সামলাতে পারেনি বোর্ড।

গিলেস্পি এ প্রসঙ্গে বলেছেন, ‘তার (ল্যাঙ্গার) শেষটা যেভাবে হয়েছে তাতে সবাই হতাশ। সত্যি বলতে এটা দেখাটা বেশ হৃদয়বিদারক। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটাই হয়েছে। জাস্টিন নিজেকে খুব ভালোভাবে সামলেছেন। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে এবং তাদের সিদ্ধান্ত তারাই নিয়েছে।’

‘মনে করি সবার একই অভিমত যে, ব্যাপারটি আরও ভালোভাবে সামলানো যেত। সে ঠিকঠাক আছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দেয়ার জন্য কিছু আছে বলেই তার মনে হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা ভিন্ন আঙ্গিকে ভেবেছে। এটাই মনে করি পেশাদার খেলাধুলায় কোচের এটি (পদত্যাগ) একটি অংশ।’

ল্যাঙ্গারের জন্য শুভ কামনা জানিয়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার বলেছেন, ‘জাস্টিন তার কাজ চালিয়ে যাবেন এবং আমরা জানি সে কাজগুলো কী দারুণভাবে করতে পারে। সে গত চার বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাথে দুর্দান্ত কাজ করেছে। আমরা তার মঙ্গল কামনা করি। মন থেকে যা কিছু করবে, তাতে সে সফল হবে।’

Tags: অস্ট্রেলিয়ালিড স্পোর্টসল্যাঙ্গারসিএ
Previous Post

শামীমের ফিফটিতে চট্টগ্রামের লড়ার পুঁজি

Next Post

হরিয়ানার জনপ্রিয় গায়িকার রহস্যজনক মৃত্যু

Next Post
নেতৃত্বাধীন ব্যক্তিরা একটি সমাবেশে উপস্থিত, সম্ভবত তদন্ত বা তদন্তের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিয়ানার জনপ্রিয় গায়িকার রহস্যজনক মৃত্যু

নিপুণের আপিলের জন্য হাইকোর্টের আদেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT