চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কমিটির জটিলতা অচিরেই নিরসন হবে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 01, জুন 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ছাত্রলীগের কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা অচিরেই নিরসন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে, অচিরেই ছাত্রলীগের কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করা হবে।

শনিবার সকালে ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির যে দাবি বিএনপি করে আসছে সে প্রসঙ্গে কাদের বলেন: খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার, না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার।

তিনি বলেন: দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী খালেদা জিয়া আদালতে গেছেন। আদালত তাকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগ্যাল ব্যাটল করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনও করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপি যে কথায় কথায় বলে, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে বের করে আনবে। খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এতদিন চলে গেল, আন্দোলনের উত্তাপ তো রাজপথে সঞ্চারিত করতে পারেনি বিএনপি। শুধু মুখে বললেই আন্দোলন হয়ে যায় না। আর এখন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যদি আন্দোলন করে তবে সেই আন্দোলন তো সরকারের বিরুদ্ধে না করতে হবে আদালতের বিরুদ্ধে। কেননা আদালতের রায়ে বেগম জিয়ার সাজা হয়েছে। এখানে সরকারের তো কিছু করণীয় নেই।

অন্যদিকে মহাসড়কে কোনো চাঁদাবাজি বা টিকিট কালোবাজারীর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Tags: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরছাত্রলীগ
Previous Post

মাদক ব্যবসায় জড়িত ‘উবার-পাঠাও চালক’

Next Post

খাদ্যে ভেজাল: অ্যাকশনের বিষয়ে যা বললেন এফবিসিসিআই সভাপতি

Next Post

খাদ্যে ভেজাল: অ্যাকশনের বিষয়ে যা বললেন এফবিসিসিআই সভাপতি

জাতির কাছে ক্ষমা চাইলেন এ কে খন্দকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT