চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্ন্যুৎপাতে দ্বিতীয় দিনের মতো বন্ধ বালি বিমানবন্দর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 28, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
বালির বিমানবন্দরে অগ্ন্যুৎপাতে ধোঁয়া ও আগুনের ধরণ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বালি বিমানবন্দর। অগ্ন্যুৎপাতের ছাই বায়মন্ডলে মিশে যাওয়ায় মঙ্গলবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

গত সপ্তাহে শুরু হওয়া বালি দ্বীপের মাউন্ট অাগুং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘন কালো ধুয়া তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

এই অবস্থার মধ্যে বড় কোন দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ সোমবারই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আশপাশের এক লাখের বেশি মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

এর আগে সোমবার সকালে দেশটির পরিবহন মন্ত্রণালয় নাগুড়া বিমানবন্দর ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে। এছাড়া চার শতাধিকের বেশি ফ্লাইট বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়ে অসংখ্য যাত্রী।

তবে প্রতিবেশি লমবোক দ্বীপের বিমানবন্দর পুনরায় খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।  পাশাপাশি পর্যটকদের ফেরিঘাট পর্যন্ত পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে ১১ হাজার ১৫০ ফুট ওপর পর্যন্ত আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগ্নেয়গিরি পৃষ্ঠের কাছাকাছি ম্যাগমা সনাক্ত করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

আগ্নেয়গিরি থেকে ১২ কিলোমিটার দূরেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

Tags: আগ্নেয়গিরিইন্দোনেশিয়া
Previous Post

সু চিকে সমর্থনে পোপের প্রতি মিত্রপক্ষের জোরালো অনুরোধ

Next Post

ভাগ্য ফেরাতে এসি মিলানে গাত্তুসো

Next Post
Bangladeshi cricket coach Mashrafe Bin Mortaza during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্য ফেরাতে এসি মিলানে গাত্তুসো

টাকা ও ক্রেডিট কার্ডের সাথে রসিদ ও বিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে এলো বকশিশ প্রথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT