চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিকাণ্ডের আশপাশে কেমিক্যাল কারখানা-গোডাউন ছিল না: তদন্ত প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in বাংলাদেশ
A A

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের আশপাশে কেমিক্যালের কোন কারখানা বা গোডাউন ছিল না, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। এলাকাবাসীর ভাষ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজুল হকের স্বাক্ষরিত প্রাথমিক তদন্তে প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ওই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়।

এরআগে ২১ ফেব্রুয়ারি দুপুর ১২ দুপুর ১২টায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প সচিব আবদুল হালিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মোহাম্মদ সালাহ উদ্দিন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে চকবাজারের চুড়িহাট্টা জামে মসজিদের পাশে আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের সংযোগস্থলে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। গলির একপাশে ছিলো ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসন, অন্যপাশে বাচ্চু মিয়ার বাড়ি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, হোটেল অথবা গাড়ির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ওই আগুন হঠাৎ বিদ্যুতিক লাইনের ট্রান্সফরমারে ধরে যায়। ফলে ট্রান্সফরমারে বিস্ফোরন ঘটে। এর ফলে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দারা অন্ধকারে বের হওয়ার পথ হারিয়ে ফেলেন।চকবাজার-আগুন-চকবাজারে আগুন-মরদেহ হস্তান্তর

প্রতিবেদনে আরো বলা হয়, অগ্নিকাণ্ডে ওয়াহিদ ম্যানসন, বাচ্চু মিয়ার বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সিলিন্ডার ভর্তি গাড়িটি ভস্মিভূত হয়েছে। আশপাশের কয়েকটি দোকান বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় প্রচুর কসমেটিকস্, বোতল ও প্লাস্টিকের গ্রেনুলার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হলেও সেখানে কোনো ক্যামিকেলের কারখানা বা গোডাউন ছিল না বলে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,  ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৭৮-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক।

নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ঘটনায় এখন পর্যন্ত মোট ৫২ জন রোগী ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ৪১ জন রোগী প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। বাকী ১১ জন এখনো রোগী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। ২ জন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

তবে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, অগ্নিদগ্ধ, ভর্তিকৃত রোগীর কারো থেকে ক্যামিকেলের চিহ্ন অথবা গন্ধ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে।

চকবাজার-আগুন-চকবাজারে আগুন-রোহান বাবাটাকে খুঁজেওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত সচিব মফিজুল হককে প্রধান ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যদি সিটি কর্পোরেশন চায় তবে চকবাজার এলাকা থেকে কেমিক্যালের সব গুদাম সরিয়ে নেয়া হবে। ‘এসব কেমিক্যাল কারখানা সরানোর জন্য আমরা সব ধরনের সহায়তা দেবো, যদি মেয়র সহায়তা চান। সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’

Tags: শিল্প মন্ত্রণালয়
Previous Post

রাবি শিক্ষার্থীর ইন্তেকাল: আরেকটি স্বপ্নের অকাল মৃত্যু

Next Post

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

Next Post

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

সেলাই মেশিনের ববিন দেখে নিশ্চিত করলেন স্বজনের লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT