চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অকৃত্রিম বন্ধু’র মৃত্যুতে বাংলাদেশে সোমবার রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 12, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে সরকার।

রোববারে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আগামীকাল একদিনের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে শোক পালনের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।’

শোক দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও তার রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনা বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ওমানের সুলতান কাবুস বিন সাইদে মৃত্যুবরণ করেন।

সুলতানের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এছাড়া শোক জানাতে ওমানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আগামী ৪০ দিন।

৭৯ বছর বয়সী সুলতান কাবুস বিন সাইদ ছিলেন সবচেয়ে দীর্ঘজীবী আরব সম্রাট। বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে সরাসরি জানানো না হলেও ধারণা করা হচ্ছিল তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ডিসেম্বরের শুরুতেও চিকিৎসার জন্য এক সপ্তাহ বেলজিয়ামে ছিলেন কাবুস।

১৯৭০ সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের বাবাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন কাবুস বিন সাইদ। সেই থেকে ওমানকে প্রায় অবকাঠামোহীন, পশ্চাৎপদ, বিচ্ছিন্ন একটি আরব দেশ থেকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন তিনি।

নতুন সুলতানকে অভিনন্দন
কাবুসের মৃত্যুর কয়েক ঘণ্টা পর তার স্থলাভিষিক্ত হয়েছেন নতুন সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। নতুন সুলতানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: ওমান
Previous Post

অরলান্ডো স্যানফোর্ডে জমকালো পিঠা মেলা

Next Post

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাশরাফী

Next Post

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাশরাফী

করোনা

বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের সিদ্ধান্ত স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT