চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:49 অপরাহ্ন 25, জুলাই 2021
in সম্পাদকীয়
A A
ঢাকায় অক্সিজেন সড়ক পথে পৌঁছানোর জন্য ট্রেনে পরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় রোগীদের জন্য তরল অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ঈদের দিন জরুরি ভিত্তিতে অক্সিজেনের অভাব মেটাতে ১৮০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করে দেশটি। তবে সহযোগিতার নতুন মাত্রা যোগ হয়েছে গতকাল শনিবার। এদিন প্রথমবারের মতো সেদেশের ‘অক্সিজেন এক্সপ্রেস’ অক্সিজেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

আমরা জানি, গত এপ্রিলে করোনাভাইরানসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে বহু রাজ্যে অক্সিজেন সংকট দেখা দেয়। সেই সংকট মেটাতে ওই মাসের ২৪ তারিখ থেকে ট্রেনে করে তরল অক্সিজেন সরবরাহ শুরু করে ভারতের রেলওয়ে। যার নাম দেওয়া হয় ‘অক্সিজেন এক্সপ্রেস’। চালুর পর ১৫টি রাজ্যে কমপক্ষে ৩৫ হাজার টন তরল অক্সিজেন সরবরাহ করা হয়।

নিজেদের সংকট মোকাবিলার পর বাংলাদেশের বিপদে সেই ‘অক্সিজেন এক্সপ্রেস’ নিয়ে এগিয়ে আসে ভারত। শনিবার ঝাড়খন্ডের জামশেদপুর টাটানগর থেকে ১০টি কনটেইনারে অক্সিজেন পৌঁছায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে। পরের দিন ভারত থেকে আসা ওই ২০০ টন তরল অক্সিজেন ট্যাংকলরি করে ঢাকায় নিয়ে আসার কাজ শুরু করা হয়।

এটাই শেষ নয়, এভাবে আরও অক্সিজেন বাংলাদেশে সরবরাহ করবে ভারত। এরই মধ্যে দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে তা নিশ্চিত করে বলা হয়েছে, ভারতীয় রেলওয়ে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে যত বেশি সম্ভব তরল অক্সিজেন সরবরাহের এ চেষ্টা অব্যাহত রাখবে।

আমরা জানি, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সবচেয়ে বড় ভূমিকা ভারতের। তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে- এমন ঝুঁকি থাকার পরও ভারত সেসময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় স্বাধীন দেশ হিসেবে জন্ম হয় বাংলাদেশের। সেই ঋণ কোনোদিনও ভুলবার নয়। এরপর বিভিন্ন সময়ে নানাভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত। অকৃত্রিম বন্ধুতত্বের সেই সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে।

আমরা মনে করি, আজ ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এভাবেই পাশে থাকবে। এই বন্ধুত্ব হোক জীবন রক্ষার, বন্ধুত্ব হোক উন্নয়নের।

Tags: অক্সিজেনঅক্সিজেন এক্সপ্রেসকরোনাবাংলাদেশবাংলাদেশ-ভারতভারত
Previous Post

১৯৩ রান টপকে বাংলাদেশের সিরিজ জয়

Next Post

করোনা নিয়ে নেতিবাচক মন্তব্যে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Next Post
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী মুখে মাস্ক ধরছেন, পাশে অন্য একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ে নেতিবাচক মন্তব্যে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের স্নিপ নিয়ে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন ৩০ হাজার ৯০০ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT