চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অকল্পনীয় পরিণতি’র হুঁশিয়ারি রাশিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 16, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে রাশিয়ার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে রাশিয়া বলেছে, ন্যাটো ইউক্রেনে অস্ত্রের যোগানের মাধ্যমে সংঘাতকে আরও বাড়িয়েছে। এতে দেশগুলোর অকল্পনীয় পরিণতি হতে পারে।

বিবিসি জানায়, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে দেয়া এক কূটনৈতিক নোট এমন সতর্ক বার্তা পাঠায় রাশিয়া। দুই পৃষ্ঠার ওই নোট ওয়াশিংটনে রুশ দূতাবাসের মাধ্যমে পাঠানো হয়।

ইউক্রেনের জন্য নতুন মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের কথা ফাঁস হবার পরপর ই মূলত এ নোট পাঠানো হলো।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার চালান অনুমোদন করেন। যার মধ্যে প্রথমবারের মতো হাউইটজারের মতো দূরপাল্লার আর্টিলারি অস্ত্র অন্তর্ভুক্ত ছিল।

এই চালানের প্রথম অংশটি আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা সরবরাহ করেছে।

মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বলা হয়, রাশিয়ার সতর্কবার্তা প্রমাণ করছে ইউক্রেনে মার্কিন ও ন্যাটো সামরিক সহায়তা বেশ কার্যকর।

রাশিয়ান বাহিনী দেশের পূর্ব দিকে জড়ো হচ্ছে। এর ফালে ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চলে একটি বড় হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: ইউক্রেনইউক্রেন ও রাশিয়ান্যাটোপশ্চিমা দেশযুক্তরাষ্ট্ররাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধসামরিক সহায়তা
Previous Post

কানাডার ক্যালগেরিতে বাংলা নববর্ষ উদযাপন

Next Post

লিভারপুলের বিপক্ষে অনিশ্চিত ডি ব্রুইন-ওয়াকার

Next Post
লিভারপুলের বিপক্ষে ম্যাচে ডি ব্রুইন ও ওয়াকার ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের বিপক্ষে অনিশ্চিত ডি ব্রুইন-ওয়াকার

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় মাতিচ মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শেষেই ম্যানইউ ছাড়ছেন মাতিচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT