রাজীব নন্দী

রাজীব নন্দী

রাজীব নন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি সুইডেনের ইয়নশেপিং ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন থেকে মিডিয়া স্টাডিজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

শিক্ষকতায় যুক্ত হওয়ার আগে তিনি প্রায় চার বছর বাংলাদেশের দুইটি প্রচারসমৃদ্ধ জাতীয় দৈনিক—সমকাল ও কালের কণ্ঠে সাংবাদিকতা করেছেন। ২০১১ সালে কিংবদন্তি সম্পাদক আবেদ খান সম্পাদিত জাগরণ পত্রিকার প্রকাশ-উদ্যোগপর্বের কনিষ্ঠ সদস্যদের একজন ছিলেন তিনি। সাংবাদিকতা, গণমাধ্যম, রাজনীতি ও সমাজবিষয়ক নানা প্রশ্নকে ঘিরে তার দীর্ঘদিনের অনুসন্ধিৎসা পরবর্তীকালে গবেষণা ও শিক্ষাকর্মের সঙ্গে একাত্ম হয়ে ওঠে।

১৪ বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় তিনি পঞ্চাশটির মতো ওয়ার্কশপ পরিচালনা করেছেন বাংলাদেশ ও ভারতে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক গবেষণাধর্মী বিদ্যায়তনিক সাময়িকীতে তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত সংঘাত বিষয়ক তাঁর একটি যৌথ গবেষণাপত্র সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপিত হয়েছে। এছাড়া দিল্লি, পশ্চিমবঙ্গ, আগরতলা, উড়িষ্যা, আসাম, বিহার ও রাজস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা, নিউ মিডিয়া, ডিজিটাল স্টোরিটেলিং এবং পলিটিক্যাল কমিউনিকেশন বিষয়ে ওয়ার্কশপ পরিচালনা, গবেষণাপত্র উপস্থাপন এবং বিশেষ বক্তৃতা দিয়েছেন।

বর্তমানে তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জায় প্রযুক্তি ও বৈচিত্র্য, নিউ মিডিয়া ও মোবাইল জার্নালিজম, বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে গণপিটুনির মাত্রা, গণমাধ্যম ও রাজনীতির আন্তঃসম্পর্ক। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে তিনি একাধিক প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন।

শিক্ষক, গবেষক, বিশ্লেষক-সাংবাদিক এবং গণমাধ্যম প্রশিক্ষক—এই বহুমাত্রিক পরিচয়ের সমন্বয়ে রাজীব নন্দী সমকালীন গণমাধ্যম, রাজনৈতিক যোগাযোগ এবং ডিজিটাল সমাজ বিষয়ে একজন সক্রিয় তরুণ বাঙালি চিন্তক ও মতামত নির্মাতা হিসেবে পরিচিত। তাঁর কাজের মূল লক্ষ্য সমালোচনামূলক চিন্তার বিকাশ, গণমাধ্যমের দায়িত্বশীল চর্চা এবং গণতান্ত্রিক যোগাযোগ সংস্কৃতির বিকাশে মুক্তদৈর্ঘ্য, স্বাধীনচেতা ও উদারনৈতিক রাজনৈতিক গণতান্ত্রিক ধারার তৎপরতায় অবদান রাখা।

পেশাগত পরিচয়ের বাইরে তিনি একজন নিবেদিত পাঠক, বই ও দুষ্প্রাপ্য সংবাদপত্রের সংগ্রাহক, সিনেমাপ্রেমী ও ভ্রমণানুরাগী। তাঁর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তবে নিজ দেশের পর যে শহরটিকে তিনি সবচেয়ে আপন বলে মনে করেন, সেটি কলকাতা—স্মৃতি, সংস্কৃতি ও অনুভবের এক বিশেষ ঠিকানা।

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫: দক্ষিণের কণ্ঠে নতুন বিশ্ব সংলাপ

বিশ্বরাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে। পুরোনো মিত্রতা ভেঙে যাচ্ছে, নতুন সমীকরণ গড়ে উঠছে। ঠান্ডা যুদ্ধোত্তর যুগে যেসব জোট ও সংস্থা বৈশ্বিক স্থিতিশীলতার প্রতীক ছিল, সেগুলো এখন কার্যত অচল। একদিকে পশ্চিমা...

Read moreDetails

মানবিক আবেদন: ক্যান্সার হারলে সাইমুম জিতবে

প্রতিদিন হাজারো খবরের ভিড়ে পাত্তা না পাওয়া একটি খবর নিয়ে লিখতে বসেছি। নিতান্তই দায়ে পড়ে, না লিখে থাকতে না পেরে এবং বুকের ভেতর তীব্র হাহাকার নিয়ে এই লেখা। লেখাটি লিখছি...

Read moreDetails

গণপিটুনিতে হত্যার সঠিক তদন্ত ও বিচার হচ্ছে কি?

অক্টোবরের শেষ সপ্তাহ থেকে থেকে নভেম্বর অবধি বাংলাদেশের আকাশে মেঘ থাকে না, আবার সেভাবে পড়ে না কুয়াশার প্রভাবও। ‘না শীত, না গরম’ এই অবস্থার মধ্যে ক্যালেন্ডার থেকে বিদায় নেয় অক্টোবর।...

Read moreDetails

করোনাত্তোর ‘নিউ নর্মাল’ লাইফে নয়া যোগাযোগ কৌশল

করোনার কারণে স্তব্ধ পৃথিবীর সুনশান নীরবতা ভাঙতে বসেছে। ধীরে ধীরে সচল হচ্ছে দুনিয়া। জানুয়ারি থেকে যে ভূতুড়ে মহাজাগতিক বসবাস আমাদের, তা একটু একটু করে ‘ব্যস্ত’ হতে যাচ্ছে। করোনাক্রান্তিতে আমাদের নিত্য...

Read moreDetails

‘কলমপিষে খাওয়া’র একযুগে বাবাকে স্মরণ

এই নিবন্ধের শিরোনামে কিছুটা প্ররোচনার আভাস আছে। এটি মূলত দু’টি ভাবকে প্রকাশ করে। ‘কলমপিষে খাওয়া’ বলতে এখানে আমার লেখালেখির জগতকে বুঝিয়েছি। আর ‘বাবাকে স্মরণ’ বলতে সেই লেখালেখির জগতে আসার পেছনে...

Read moreDetails

করোনাক্রান্তির সাংবাদিকতায় তাইরেসিয়াসের সত্যোচ্চারণ

গণমাধ্যম কী? শিক্ষার্থীদের এই প্রশ্নের উত্তরে আমি গ্রিক পৌরাণিক চরিত্র তাইরেসিয়াসের দিকে তাকাতে বলি। 'তাইরেসিয়াস' ছিলো থুড়থুড়ে এক বুড়ো। গ্রিক নাট্যকার সফোক্লেসের বিখ্যাত ট্র্যাজেডি 'রাজা ইদিপাস' নাটকের চরিত্র। এই বুড়ো...

Read moreDetails

‘নিউ নরমাল’ পোস্ট করোনায় বদলে যাওয়ার ইঙ্গিত

‘একই নদীতে দুইবার স্নান করা যায় না’- যোগাযোগবিদ্যার ‘প্রথমপাঠ’-এ গ্রিক দার্শনিক হিরাক্রিটাসের এই অমিয় বচনটি পড়ানো হয়। যোগাযোগবিদ্যার আর দশজন শিক্ষার্থীর মতো আমিও ১৬ বছর আগে অর্নাস প্রথম বর্ষে ‘যোগাযোগের...

Read moreDetails

করোনা সংকট যেভাবে বদলে দিলো সাংবাদিকতার দৃশ্যপট

‘লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার’, এই লেখাটি শুরু সোনাভানের পুঁথি থেকে একটি বাক্যকে ধার করে। উনিশ শতকের গোড়ার দিকে পুঁথি বাংলা অঞ্চলজুড়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। আজ বিশ্ব মহামারিতেও দেশে...

Read moreDetails

মান্না দে, করোনাময় শুভ জন্মদিন!

জীবন চলার পথে সারাক্ষণ হাসতে থাকা এক ‘পাগল’কে হাসির কারণ জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে হতভম্ব করে বলেছিলো- ‘হাসতে ভুলে গেলে জীবনের প্রতিটি ক্ষণ আমাকে বিষাদক্রান্ত করে। তাই আমি হাসি।’ পরক্ষণে হাসতে...

Read moreDetails

করোনাভাইরাস: বিষাদময় আলোকচিত্রে করোনাক্রান্তির নববর্ষ

এই জনপদে ভয়াবহ মহামারী চলছে। একজন বাবা দাঁড়িয়ে আছেন। হাতে তাঁর শিশুপুত্রের লাশ। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটি কী নিদারুণ কষ্টে আদরে বুকে নিয়ে আছেন বাবা! সাদা কাফনবন্দী লাশের আলোকচিত্র, সাতটি...

Read moreDetails

করোনাক্রান্তির গৃহবন্দীত্ব

গত তিন মাস ধরে পৃথিবী এক নতুন সংকটের মুখোমুখি। যার নাম নভেল করোনা ভাইরাস (কোভিড ১৯)। এ নিয়ে বিশ্ব পরিস্থিতি নজিরবিহীন উদ্বেগজনক। বাংলাদেশে এসে লেগেছে তার ঢেউ। কেউ আমরা ভাবিনি...

Read moreDetails

‘গণপিটুনিতে মৃত্যু’ যত মব, তত রব

আগে মানুষ দৌঁড়ে গিয়ে মানুষের বিপদে ঝাঁপ দিতো। আর এখন? দৌঁড়ে গিয়ে অন্যকে পিটিয়ে মারে। গণপিটুনি ও প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা এবং এসব ঘটনায় জনতার প্রতিরোধহীনতা তথা নিষ্ক্রিয়তা বাংলাদেশসহ উপমহাদেশীয়...

Read moreDetails

মোদি-হাসিনার এত মিল?

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। গ্রীষ্মের দাবদাহে কৃষ্ণচূড়া ছাড়া কোথাও ‘লাল’ নেই ভারতে, বামেদের শোচনীয় পরাজয় হয়েছে। সবচেয়ে বেশি আসনের রাজ্য উত্তরপ্রদেশেও মায়াবতী-অখিলেশ যাদবের জোটকে ছাপিয়ে যাচ্ছে...

Read moreDetails

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist